নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি নিয়ে আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হাইকোর্টের। স্পিকারের সিদ্ধান্ত ও ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলল আদালত। বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, বিধানসভা না ডেকে কীভাবে বিরোধী শিবিরে কার সমর্থন বেশি, তা নির্ধারণ করলেন অধ্যক্ষ? এই মামলার শুনানি ঘিরে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক বিতর্ক শুরু হয়েছে।
মঙ্গলবার মামলার শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও স্পিকারের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তোলেন। তার পর্যবেক্ষণ, বিরোধী দলনেতার নাম প্রস্তাব আকারে জমা পড়ার পর স্পিকারের সাংবিধানিক দায়িত্ব কী ছিল এবং কেন তিনি তাৎক্ষণিক সিদ্ধান্ত না নিয়ে তদন্তের নির্দেশ দিলেন, তার স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন। তবে বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন, যদি একই দলের দুই পক্ষ পৃথক প্রস্তাব দেয়, তাহলে সেই ক্ষেত্রে আইন অনুযায়ী স্পিকারের ক্ষমতার সীমা কোথায়?
তিনি আরও জানতে চান, 'অধ্যক্ষ ঘরে বসে কীভাবে জানলেন বিরোধীদের কোন পক্ষে বেশি লোক আছে? অধিবেশন না ডেকে অধ্যক্ষের সিদ্ধান্ত নেওয়ার কি ক্ষমতা আছে?' পাল্টা ঋতব্রতের বক্তব্য, ' আমরাই তৃণমূল পরিষদীয় দল। আর কে বা কারা প্রধান বিরোধী দল তা জানতে ফ্লোর টেস্ট হোক। তাতেই তো দুধ কা দুধ-পানি কা পানি হয়ে যাবে।' আদালতের পর্যবেক্ষণ, বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে স্পিকার কি স্বতঃপ্রণোদিতভাবে সিদ্ধান্ত নিতে পারেন, নাকি বিধানসভার আনুষ্ঠানিক প্রক্রিয়া অনুসরণ করাই বাধ্যতামূলক সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে আদালত।
এদিকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, দুই বিধায়কের সই জাল করার অভিযোগ সামনে আসার পর তদন্ত শুরু হয়। সেই প্রেক্ষিতেই স্পিকার বিষয়টি বিবেচনা করেন। তবে আদালত স্পষ্ট করে জানায়, ফৌজদারি অভিযোগের তদন্ত আলাদা বিষয় হলেও বিরোধী দলনেতা নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া আলাদা এবং সেটি আইন অনুযায়ী হয়েছে কি না, সেটিই এখন বিচার্য।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের