নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী নেতাদের নিরাপত্তা ইস্যুতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্ট। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিরোধী দলের সমস্ত শীর্ষ নেতাদের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব বর্তাল রাজ্য সরকারের ওপর। হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল স্পষ্ট ভাবে জানিয়ে দিল, বিরোধী নেতাদের উপর কোনও হামলার ঘটনা ঘটলে তার দায় এড়াতে পারবে না রাজ্য।
শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলার প্রেক্ষিতেই সোমবার এই গুরুত্বপূর্ণ নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্যের সাংবিধানিক দায়িত্ব। কিছুদিন আগেই পুরুলিয়ায় একটি জনসভা শেষে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা রোডে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।
এই হামলার জেরে সাময়িকভাবে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন শুভেন্দু অধিকারী নিজেই। আর এই ঘটনার পরেই নিরাপত্তার দাবি তুলে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আর সেই মামলার শুনানিতে সোমবার আদালতের পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনা বিচ্ছিন্ন নয়। রাজ্যের বিভিন্ন প্রান্তে বিরোধী দলের নেতাদের উপর ধারাবাহিক হামলার অভিযোগ রয়েছে। উদাহরণ হিসেবে উঠে আসে উত্তরবঙ্গ সফরে বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার ঘটনা। এই প্রেক্ষাপটেই প্রধান বিচারপতি সুজয় পাল স্পষ্ট নির্দেশ দেন, বিরোধী দলের কোনও নেতা যাতে আক্রান্ত না হন, সেই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা রাজ্য সরকারেরই দায়িত্ব। নিরাপত্তা ঘাটতি হলে তার দায় এড়ানোর কোনও সুযোগ নেই বলেও মন্তব্য করে আদালত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের