নিজস্ব প্রতিনিধি, দিল্লি – ভারত-আমেরিকার বাণিজ্যচুক্তি এখনও হয়নি। ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ভারত সফরে আসবেন ট্রাম্প। সোমবার এমনই দাবি করলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।
ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর জানিয়েছেন, “মঙ্গলবার থেকে বাণিজ্যচুক্তি নিয়ে আরও এক দফায় কথা হবে দিল্লি-ওয়াশিংটনের। এছাড়াও আগামী বছরে ভারত সফরে আসবেন ট্রাম্প! আমেরিকা এবং ভারত কেবল অভিন্ন স্বার্থে অঙ্গিকারবদ্ধ নয়। বরং সম্পর্কের সর্বোচ্চ স্তরে একে অপরের সঙ্গে সম্পৃক্ত।“
তিনি আরও জানান, “দ্বিমত পোষণ করতেই পারে প্রকৃত বন্ধুরা। কিন্তু শেষ পর্যন্ত মতপার্থক্যের সমাধানও করে। সিলিকন, সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম মেধা প্রযুক্তিতে ভারতের সঙ্গে জোট বাঁধতে আগ্রহী আমেরিকা।“ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব খাঁটি বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
উল্লেখ্য, এক পডকাস্টে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, দুই দেশের বাণিজ্য চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল। কিন্তু চুক্তিতে সিলমোহর হিসাবে দরকার ছিল একটিমাত্র বিষয় - মোদিকে ফোন করতে হবে। ট্রাম্পের কাছে প্রধানমন্ত্রীর ফোন গেলে তারপরেই চুক্তি চূড়ান্ত হবে-এমন শর্ত রাখা হয়েছিল। তবে এই শর্ত মানতে চাননি ভারতীয় আধিকারিকরা। শেষ পর্যন্ত মোদির ফোন পাননি ট্রাম্প। সেই জন্য ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি সই হয়নি। যদিও সেই দাবি নস্যাৎ করেছে ভারত।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের