নিজস্ব প্রতিনিধি , নদীয়া - সম্প্রতি বিজেপির প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে দেখা যায় তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। রাজ্যের ক্ষমতার পালাবদলের পর মুখ্যমন্ত্রী এই কর্মসূচিতে বিরোধী দলের হাই-প্রোফাইল নেত্রীকে দেখা যাওয়া মাত্রই দলবদলের জল্পনা ও নানা গুজব ছড়াতে থাকে। এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র রাজনৈতিক চর্চার মাঝেই সাংবাদিক বৈঠকে মুখ খোলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার কল্যাণীর এই মেগা বৈঠকে মূলত নদীয়া, হুগলী , উত্তর ২৪ পরগণা-এই ৩ জেলার উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয়। বৈঠকে প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি শাসক ও বিরোধী দলের বহু সাংসদ ও বিধায়ক উপস্থিত ছিলেন। সেখানে বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের উপস্থিতি সবাইকে চমকে দেয়।
এ বিষয়ে মুখ্যমন্ত্রী দাবি, আগে বিরোধী দলের জনপ্রতিনিধিদের কোনো গুরুত্ব দেওয়া হতো না। এমনকি বিডিও বা থানার ওসি-রাও তাদের ফোন ধরতেন না। এই খামখেয়ালিপনা বন্ধ করতেই এবার সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে বারাসত এলাকার নিকাশী ব্যবস্থার উন্নয়ন, সুটি ও বাণীকণ্ঠ নোয়াইখাল সংস্কার, দেগঙ্গায় সোলার লাইট বসানো, সীমান্ত এলাকায় জলাশয় ভরাট রোখার মতো একাধিক জরুরি দাবিদাওয়া তুলে ধরেন বারাসতের সাংসদ। দীর্ঘক্ষণ আলোচনার পর মুখ্যমন্ত্রী ও তৃণমূল সাংসদকে খোশমেজাজে হাত মেলাতেও দেখা যায়।
প্রশাসনিক বৈঠকের পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, 'আমরা বিশেষ বিশেষ এমপিদের ডেকেছিলাম। আজকে বিশেষ বিশেষ এমপিদের মধ্যে বারাসতের এমপিকে আমরা বিশেষ বিশেষভাবে ডেকেছিলাম। তিনি সহযোগিতা করেছেন। রাজনৈতিক বৈরিতা ভুলে এলাকার উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ। যারা অনেকদিন পর সত্যি কথা বলছেন, তারাই বিশেষ বিশেষ সাংসদ। যারা বলছেন, আপনারা আমাদের স্বাধীনতা পাইয়ে দিচ্ছেন। রাজনৈতিক লড়াই শুধুমাত্র নির্বাচনের সময়ই হওয়া উচিত, উন্নয়নের কাজে নয়'।
বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, 'শুভেন্দুর সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের, অত্যন্ত পুরনো। ও আমার কাজের ধরন খুব ভালো করেই জানে, আমিও ওর কর্মপদ্ধতি জানি। সেই কারণেই আমাকে এই বৈঠকে ডেকেছে। আর দিনশেষে আমাকে তো মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্যই কাজ করতে হবে। আগে কোনো বৈঠকে নিজের কথা বলার সুযোগ পেতাম না, আজ সেই সুযোগ পেয়ে আমি অত্যন্ত খুশি'।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের