নিজস্ব প্রতিনিধি, ফয়জলাবাদ - ভয়াবহ বিস্ফোরণ পাকিস্তানে। রাসায়নিক কারখানায় বিষাক্ত গ্যাস লিক করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।
সূত্রের খবর, বিস্ফোরণটি ঘটেছে শুক্রবার সকালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায়। গ্যাস লিক করে ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে ফেটে যায় রাসায়নিক কারখানার একটি বয়লার। বিস্ফোরণের অভিঘাতে কারখানার একটি বড় অংশ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। ধ্বংসস্তূপের নিচ থেকে ১৫ জনের নিথর দেহ উদ্ধার হয়েছে। গুরুতর আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
ফয়জলাবাদের ডেপুটি কমিশনার রাজা জাহাঙ্গির আনোয়ার জানিয়েছেন, “প্রথমে কারখানার একটি বিল্ডিংয়ে বিস্ফোরণের জেরে আগুন লেগেছিল। এরপর সেই আগুন দ্বিতীয় বিল্ডিংয়েও ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর পর জোরকদমে চলছে উদ্ধারকাজ। জেলার সমস্ত আপতকালিন বিভাগ উদ্ধারকাজে নেমে পড়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে দেখা হচ্ছে নিচে আর কেউ চাপা পড়ে রয়েছেন কিনা।“
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা