নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কাফ সিরাপ কাণ্ডে কার্যত উত্তাল গোটা দেশ। মধ্যপ্রদেশ ও রাজস্থানে ‘বিষাক্ত’ কাশির সিরাপ ‘কোল্ডরিফ’ খেয়ে একাধিক শিশুমৃত্যুর ঘটনায় দেশজুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এই পরিস্থিতিতে কঠোর পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য দফতর। কাফ সিরাপ তৈরির ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্রের খবর, মধ্যপ্রদেশ ও রাজস্থানে শিশুদের মৃত্যু নিয়ে উদ্বেগজনক রিপোর্ট পৌঁছতেই কেন্দ্র নড়েচড়ে বসে। একাধিক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে এই কাফ সিরাপের জেরে। আর এই নিয়ে এবার সতর্ক করল রাজ্য স্বাস্থ্য দফতর এবং ড্রাগ কন্ট্রোল বিভাগ। রাজ্যের সমস্ত কাফ সিরাপ প্রস্তুতকারী সংস্থাকে সতর্কবার্তা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং স্বাস্থ্য দফতরের কড়া নির্দেশ - প্রতিটি ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে তাদের ব্যবহৃত কাঁচামালের উৎস যাচাই করতে হবে।
শুধু তাই নয়, সেই সরবরাহকারী সংস্থা সরকারের অনুমোদিত কি না, তা নিশ্চিত করতে হবে। এছাড়াও, ল্যাব টেস্ট এবং কোয়ালিটি চেকের রিপোর্ট যথাযথভাবে জমা দিতে হবে। শিশুমৃত্যুর এই ঘটনায় গোটা দেশ জুড়ে উদ্বেগের আবহে রাজ্যের নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের