6a4e5b6bef72b_Gallery_1783514519871
জুলাই ০৮, ২০২৬ বিকাল ০৭:৪৫ IST

বিষ্ণোই গ্যাংয়ের বিরুদ্ধে আন্তর্জাতিক ধরপাকড়, আমেরিকা-ইউরোপে গ্রেফতার ২৪

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ভারত-যোগ থাকা আন্তঃদেশীয় অপরাধচক্রের বিরুদ্ধে অভিযান চালাল আমেরিকা, কানাডা ও ইউরোপের আইনপ্রয়োগকারী সংস্থাগুলি। যৌথ অভিযানে একাধিক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের আওতায় আনা হয়েছে আরও কয়েকজনকে। এই পদক্ষেপের পর আন্তর্জাতিক নিরাপত্তা মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

বহু বছরের তদন্তের পর 'অপারেশন হার্ড বল' নামে এই আন্তর্জাতিক অভিযান চালানো হয়। ওই অভিযানে ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মোট ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। চাঁদাবাজি, গুলিবর্ষণ, সংঘবদ্ধ অপরাধ, মাদক পাচার ও একাধিক আলোচিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছে ভারতের জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও।

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের অ্যাটর্নি দফতরের দাবি, গুজরাটের সাবরমতী জেলে বন্দি অবস্থাতেই চোরাই মোবাইল ফোন ব্যবহার করতেন বিষ্ণোই। ইন্টারনেটভিত্তিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তিনি নিজের অপরাধচক্র পরিচালনা করতেন বলেও অভিযোগ। তদন্তকারীদের দাবি, জেল থেকেই তিনি ও তাঁর সহযোগীরা বিভিন্ন দেশে থাকা সদস্যদের নির্দেশ পাঠাতেন। তদন্তে আরও উঠে এসেছে, ভারত-যোগ থাকা একাধিক গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে সক্রিয় ছিল। তারা সংগঠিত অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

পরিকল্পিত খুন, হামলা, ভয় দেখিয়ে অর্থ আদায়, বিপুল পরিমাণ মাদক পাচার, অন্যান্য বেআইনি কাজে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিশেষ করে ভারতীয় বংশোদ্ভূতদের বসবাসকারী বিভিন্ন দেশে এই চক্রগুলির প্রভাব লক্ষ্য করা গেছে। অভিযোগপত্রে বিষ্ণোই গ্যাংয়ের পাশাপাশি গোল্ডি ব্রার ও পঞ্জাবভিত্তিক ভগবানপুরিয়া গোষ্ঠীর নামও রয়েছে। তদন্তকারীদের দাবি, এই নেটওয়ার্কের সদস্যরা শুধু ভারতে নয়। আমেরিকা, কানাডা, ব্রিটেন, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও সক্রিয়।

তদন্তকারী সংস্থাগুলির তথ্য অনুযায়ী, এখনও ১০ জন অভিযুক্ত পলাতক। তাঁদের মধ্যে ৭ জন আমেরিকায় লুকিয়ে রয়েছে বলে সন্দেহ। দু'জন ভারতে ও একজন ইউরোপে আত্মগোপন করে রয়েছে বলেও মনে করা হচ্ছে। মার্কিন বিচার দফতরের দাবি, বিষ্ণোই গ্যাং বিভিন্ন দেশে সহিংসতা ছড়িয়ে আতঙ্কের পরিবেশ তৈরি করেছিল। ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী ভারতীয়দের মধ্যেও সেই ভয় ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। তদন্তে আরও উঠে এসেছে ২০২৩ সালের ১৮ জুনের একটি ঘটনা। ওই দিন কানাডার একটি শিখ গুরুদ্বার থেকে বের হওয়ার সময় খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করা হয়।

সেই হত্যাকাণ্ডের নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে লরেন্স বিষ্ণোই ও গোল্ডি ব্রারের বিরুদ্ধে। ভারতীয় তদন্তকারী সংস্থাগুলির দাবি, বর্তমানে আমেরিকায় গ্রেফতার অনমোল বিষ্ণোই, কানাডায় থাকা গোল্ডি ব্রার বিদেশ থেকে পুরো চক্রের কার্যকলাপ পরিচালনা করতেন। এই নেটওয়ার্কের বিরুদ্ধে পাঞ্জাবি গায়ক সিধু মুসেয়ালা ও মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকী-সহ একাধিক আলোচিত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে। পাশাপাশি শিল্পপতি, রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বিনোদন জগতের বহু পরিচিত ব্যক্তির কাছ থেকে চাঁদাবাজির অভিযোগও উঠেছে।

এনআইএ এই গোটা নেটওয়ার্ককে 'নতুন আন্ডারওয়ার্ল্ড' বলে উল্লেখ করেছে। সংস্থার দাবি, গ্যাংস্টার, খালিস্তানপন্থী গোষ্ঠী, বিদেশে থাকা অপরাধীদের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে উঠেছিল। এনআইএ-র হিসাব অনুযায়ী, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের প্রায় ৭০০ সদস্য রয়েছে। অভিযোগ, অপরাধ থেকে আয় হওয়া বিপুল অর্থ কানাডা, আমেরিকা, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পাঠানো হত। গত কয়েক বছরে এই নেটওয়ার্কের বিরুদ্ধে একাধিক অভিযান চালানো হয়েছে। সেইসব অভিযানে শতাধিক গ্যাংস্টার ও অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই ধরনের আন্তঃদেশীয় অপরাধচক্রকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলার লক্ষ্যেই অভিযান চলছে। তাদের বার্তা স্পষ্ট। বিশ্বের কোনও দেশই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠতে পারবে না। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ তদন্তকারী সংস্থাগুলির হাত আরও শক্ত করবে। আন্তর্জাতিক স্তরে অপরাধচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও সহজ হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের নেটওয়ার্কের বিরুদ্ধে আরও সমন্বিত অভিযান চালানোর পথও প্রশস্ত করবে এই উদ্যোগ।

আরও পড়ুন

ইরানে যুদ্ধের বড় বলি শিশুরা! ৫ মাসে হতাহত ২,৫০০-র বেশি শিশু, উদ্বেগ ইউনিসেফের রিপোর্টে
আগস্ট ০৩, ২০২৬

ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার

দাবানল নেভাতে গিয়ে আকাশেই ভয়াবহ দুর্ঘটনা! দুই কপ্টারের সংঘর্ষে মৃত ২
আগস্ট ০৩, ২০২৬

জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট

অশান্তিতে রক্তাক্ত নেপাল! মৃত্যু ৩ জনের, জারি কার্ফু
আগস্ট ০৩, ২০২৬

ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি

২ বছর পর প্রথমবার প্রকাশ্যে আসবেন হাসিনা! দিল্লির অনুষ্ঠানে উঠবেন মঞ্চে
আগস্ট ০২, ২০২৬

বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা

ক্যানসারের টিকায় বড় সাফল্য! সুস্থ রোগী, দাবি রুশ গবেষকদের
আগস্ট ০১, ২০২৬

মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের

সীমান্তে শরণার্থীদের ঢল! মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় মৃত ৯
জুলাই ৩১, ২০২৬

রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা

বাংলাদেশ নয়, ৫ হাজার রোহিঙ্গাকে ফেরাচ্ছে মালয়েশিয়া! রাজি মায়ানমার
জুলাই ৩০, ২০২৬

৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা

পাক অধিকৃত কাশ্মীরকে পাক কাশ্মীর বলল মার্কিন সংবাদপত্র! প্রতিবাদ ভারতের
জুলাই ৩০, ২০২৬

পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের

ওরা ভারতের মতোই শত্রু! বিতর্কিত মন্তব্যে ফের চাপে পাকিস্তান
জুলাই ২৯, ২০২৬

বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ

অধিকৃত কাশ্মীরে ভোট ঘিরে অশান্তি! পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
জুলাই ২৮, ২০২৬

অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

ইউরোপে দাবানলের দাপট! আগুনের বুকেই জন্ম ঝড়ের, ঘরছাড়া ৩ লক্ষের বেশি
জুলাই ২৮, ২০২৬

আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল

যুদ্ধের অস্ত্র যৌন নির্যাতন! রাষ্ট্রসংঘে রাশিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
জুলাই ২৮, ২০২৬

ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে

জেহাদ ছাড়া পথ নেই! মোজতবার মন্তব্যে নতুন করে চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনা
জুলাই ২৭, ২০২৬

ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ

নাম ধরে ডাক, তারপর গুলি! কানাডার রাস্তায় খুন হল ভারতীয় বংশোদ্ভূত তরুণী
জুলাই ২৭, ২০২৬

টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত

লন্ডনে গিয়ে হাসিনার সঙ্গে ফোনে কথা! প্রাক্তন রাষ্ট্রপতিকে ঘিরে জল্পনায় মুখ খুলল বাংলাদেশ সরকার
জুলাই ২৭, ২০২৬

সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের