নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অস্ত্রোপচারের পর হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা কুণাল ঘোষ। রাজ্যপাল থেকে শুরু করে শাসক শিবিরের একাধিক নেতা তার আরোগ্য কামনায় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সেরেছেন। এবার কুণাল ঘোষকে ফোন করে খোঁজ নিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পুরোনো সহকর্মীকে খোঁজ নেওয়ার এই মানবিক উদ্যোগ সামনে আসতেই নতুন করে আলোড়ন রাজ্য রাজনীতিতে।
বাথরুমে পড়ে গুরুতর চোট পান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। পরে পায়ে অস্ত্রোপচার করে তাকে সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার বিকেলে তাকে ফোন করেন তৃণমূল থেকে সাসপেন্ডেড এবং নিয়োগ মামলায় সদ্য জেলমুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। পার্থ তার শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সুস্থতা কামনা করেন বলে জানা যায়।
পাশাপাশি, নিয়োগ দুর্নীতি মামলায় নিজের অবস্থানও ব্যাখ্যা করতে দেখা যায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। কথোপকথনের সময় কার্যত কান্না জড়িত গলায় তিনি বলেন, 'বিশ্বাস করো, আমি চুরি করিনি। আমাকে ভুল বোঝা হয়েছে।' জবাবে কুণাল তাকে শান্ত করেন এবং বলেন, এসব নিয়ে অতিরিক্ত ভাবনা না করে পার্থ যেন নিজের শরীরের যত্ন নেন। যদিও এই বিষয়ে প্রথমে কুণাল ঘোষ কিছু না বলতে চাইলেও পরে জানান, ' উনি আমার দীর্ঘদিনের পরিচিত। আমার পা ভাঙার খবর শুনে খোঁজ নিতে ফোন করেছিলেন। কথা হয়েছে এর বেশি কিছু বলার নেই।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের