নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আসন্ন বিধানসভা নির্বাচনের রণক্ষেত্রে নামার আগে বিখ্যাত ধামেশ্বর মহাপ্রভুর মন্দিরে পুজো দিলেন বিজেপি প্রার্থী শ্রুতিশিখর গোস্বামী। তীর্থনগরী নবদ্বীপের পবিত্র ধামেশ্বরে পৌঁছে ভক্তিভরে প্রভুর চরণ পাদুকা মাথায় স্পর্শ করতে দেখা যায় এই নেতাকে। তাঁকে ঘিরে এদিন দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে , বিজেপির তরফে এবার সংশ্লিষ্ট কেন্দ্রে মনোনীত করা হয়েছে নতুন মুখ শ্রুতিশিখর গোস্বামীকে। প্রার্থী হওয়ার পরেই শুক্রবার সকালে ঈশ্বরের পায়ে সষ্টাঙ্গে প্রণাম জানান তিনি। তাঁর মতে, দিব্য শক্তির কৃপা ও আশীর্বাদেই আজ এই গুরুদায়িত্ব পেয়েছেন। আগমনের পর থেকেই এই প্রাচীন জনপদে রাজনৈতিক ও ধর্মীয় সমীকরণ এখন চরমে।

গেরুয়া শিবিরের বক্তব্য, এতদিন নির্বাচনী ময়দান থেকে বহু প্রতিদ্বন্দ্বী উঠে এসেছেন, যার ফলে কিছু অগ্রগতি হলেও এলাকার প্রকৃত আধ্যাত্মিক শ্রীবৃদ্ধি ঘটেনি। এবার নবদ্বীপে কেবল আর্থিক বা সামাজিক নয়, বরং সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্যের জয় হতে চলেছে। বিশ্বমঞ্চে এই স্থানের যে বিশেষ মর্যাদা ছিল, তা পুনরুদ্ধার করাই তাঁদের প্রধান লক্ষ্য।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রুতিশিখর গোস্বামী জানান, 'স্বয়ং মহাপ্রভু আমাকে দায়িত্ব দিয়েছেন। জয় তো ১০০ শতাংশ নিশ্চিত, শুধু ব্যবধান বা মার্জিন কতটা বাড়বে সেটাই এখন মূল প্রশ্ন। এই পবিত্র স্থানকে বিশ্বের দরবারে তুলে ধরাই আমার উদ্দেশ্য। তৃণমূলের প্রার্থীর বিরুদ্ধে কোনো সুস্থ ব্যক্তি কথা বলবেন না। এতদিন আড়ালে শুধু দুর্নীতি চলেছে। সেই অনিয়মের বিরুদ্ধেই আমাদের সংগ্রাম'।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের