নিজস্ব প্রতিনিধি , বীরভূম - বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম বিশ্বভারতী। আর রাজ্যের সেই একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার। প্রতিবাদ করলে বন্ধ করে দেওয়া হচ্ছে খাবার। আর সেই প্রতিবাদেই মধ্যরাতে উত্তাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চত্বর।

মঙ্গলবার রাতে বিশ্বভারতীর একাধিক ভবনের ছাত্রছাত্রীরা হিন্দি ভবনের সামনে এসে থালা হাতে বিক্ষোভ শুরু করেন। প্রতিদিন খাবারের জন্য ৯০ টাকা করে নেওয়া হয়, কিন্তু খাবার অত্যন্ত নিম্নমানের। হোস্টেলে থাকাকালীন খাবার নেওয়া বাধ্যতামূলক অথচ পৌষমেলার ছুটিতে জেনারেল কিচেন বন্ধ রাখা হয়েছে। এই পরিস্থিতিতে প্রতিবাদ করাই তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সেই অধিকারের কথা না শুনে ক্রমশ ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।

বিশ্বভারতীর এক ছাত্রী জানিয়েছে, "চলতি মাসে ক্যান্টিনে আগাম ২২ দিনের খাবারের কুপন কাটা হলেও হঠাৎ করেই ক্যান্টিনের দায়িত্বে থাকা কর্মীরা জানিয়ে দেন, ২২ তারিখের পর সেই কুপন আর গ্রহণযোগ্য হবে না। আমাদের সমস্যার কথা শোনার বদলে আন্দোলন কীভাবে দমন করা যায় সেই দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন কর্তৃপক্ষের একটি অংশ। আমাদের কোনো কথা শোনা হচ্ছে না। মোবাইলে ভিডিও রেকর্ডিং করে আমাদের চিহ্নিত করে নাম আলাদাভাবে লিখে রাখা হচ্ছে। এছাড়াও অভিভাবক আর বিভাগীয় প্রধানদের জানিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের