নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বুধবার বিশ্বকর্মা পুজো। এই পুজোর বিসর্জনের দিন ঠিক হয়েছে ১৮ ও ১৯ সেপ্টেম্বর। গঙ্গার ঘাটে নিরঞ্জন উপলক্ষ্যে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার ও পূর্ব রেল।
সূত্রের খবর, প্রতি বছরের মতো এবারও কলকাতার বিভিন্ন ঘাটে চলবে বিশ্বকর্মা বিসর্জন। বিশেষত চক্ররেল সংলগ্ন এলাকা যেমন - বাগবাজার, শোভাবাজার, বড়বাজার, ইডেন উদ্যান, প্রিন্সেপ ঘাট স্টেশন। বিসর্জনের দুদিন যাত্রীদের প্রবল ভিড় থাকবে এই জায়গা গুলোতে। তাই পূর্ব রেল আগামী ১৮ ও ১৯ সেপ্টেম্বর সার্কুলার লাইনে লোকাল ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ আনছে।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, মেইন ও বনগাঁ লাইনের ট্রেনগুলির যাত্রাপথ বিবাদী পর্যন্ত সীমিত থাকবে। কলকাতা স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল করবে, সেখান থেকেই ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হবে ট্রেন। একইসঙ্গে, কিছু ট্রেনের রুটও বদল করা হয়েছে। সেক্ষেত্রে দমদম থেকে পাতিপুকুর হয়ে নয়, বরং দমদম–বিধাননগর–কাঁকুড়গাছি, পার্ক সার্কাস, বালিগঞ্জ ও মাঝেরহাট হয়ে ট্রেন চলবে। আপ - ডাউন দুদিকেই একই পথে চলাচল করবে ট্রেন।
অফিসযাত্রীদের স্বাভাবিক চাপ থাকায় এই কাটছাঁট তাদের যাতায়াতে প্রভাব ফেলবে। তবে বিসর্জনের দিন ভিড় নিয়ন্ত্রণে রাখতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পূর্ব রেল।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের