নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শিল্পোন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষাকেও সমান গুরুত্ব দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। সেই বার্তাই স্পষ্ট করে মঙ্গলবার সল্টলেকের বনবিতানে অরণ্য সপ্তাহের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজের হাতে বৃক্ষরোপণের পাশাপাশি রাজ্যজুড়ে ব্যাপক সবুজায়নের লক্ষ্যে একাধিক বড় উদ্যোগের ঘোষণা করল সরকার।
মঙ্গলবার বনবিতানে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত ছিলেন বনমন্ত্রী মনোজ ওঁরাও, মুখ্যসচিব মনোজ আগরওয়াল, স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। ২০ জুলাই পর্যন্ত চলবে অরণ্য সপ্তাহ। এদিন প্রতীকী বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সরকারের উদ্যোগে স্কুলপড়ুয়াদের মধ্যে ১ কোটি ১০ লক্ষ চারাগাছ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাতেও বৃহৎ আকারে সবুজায়নের ডাক দেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, ' আমাদের বন দফতরের মন্ত্রী মনোজ ওঁরাও অত্যন্ত দায়িত্ব সহকারে কাজ করছেন। আমরা ঠিক করেছি, এই বছর ৭ লক্ষ ২০ হাজার গাছ লাগানো হবে। এর জন্য স্কুল পডু়য়াদের শামিল করেছি। ওদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়েছে। মোদিজির প্রকল্প ‘মায়ের নামে একটি গাছ’ প্রকল্পে এটা দেওয়া হয়েছে। আমি বন দফতরের সঙ্গে কথা বলেছি। ওদের কর্মীর অভাব আছে। এবছরের মধ্যে সেই শূন্যপদ আমরা পূরণ করে দেব।'
তিনি আরও জানান, ' এখন থেকে পুলিশ রিক্রটমেন্ট বোর্ড বন দফতরের নিয়োগটা করবে। তবে আপনারা সকলে ভালো করে কাজ করুন, নিরাপত্তা নিয়ে ভাববেন না। আগের সরকার তো কিছুই করেনি। আমরা ডবল ইঞ্জিনের সাহায্যে সব করে দেব।' পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে শুভেন্দু অধিকারী বজ্রপাতের ঝুঁকি কমাতে বেশি করে নারকেল গাছ লাগানোরও পরামর্শ দেন। তার দাবি, উন্নয়ন ও পরিবেশ দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দিয়েই এগোতে চায় রাজ্য সরকার।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের