6a28257269974_Gallery_1781011436745
জুন ০৯, ২০২৬ রাত ০৮:১০ IST

বকেয়া ডিএ দ্রুত মেটানোর দাবি! মুখ্যমন্ত্রীকে চিঠি সংগ্রামী যৌথ মঞ্চের

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘদিনের বকেয়া ডিএ অবিলম্বে মেটানোর দাবিতে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব মনোজ আগরওয়ালকে চিঠি পাঠাল সংগ্রামী যৌথ মঞ্চ। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে বঞ্চিত সকল কর্মী ও অবসরপ্রাপ্তদের প্রাপ্য ডিএ দ্রুত দেওয়ার আর্জি জানিয়েছে সংগঠনটি। বিষয়টি ঘিরে ফের শুরু হয়েছে জোর চর্চা।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ-র আংশিক অর্থ ইতিমধ্যেই একাংশ কর্মী ও অবসরপ্রাপ্তদের অ্যাকাউন্টে জমা হয়েছে। তবে সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ ও পুরসভায় কর্মরতদের এখনও সেই সুবিধা পৌঁছায়নি। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবি জানিয়ে আসছেন। এই নিয়ে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত বকেয়া ডিএ দেওয়ার নির্দেশও দিয়েছিল।

পরবর্তীতে তৎকালীন রাজ্য সরকার আর্থিক পরিস্থিতির কথা জানিয়ে সময় চায়। এরপর ২০১৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত বকেয়ার ২৫ শতাংশ দুই কিস্তিতে মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে কিছু কর্মী ও অবসরপ্রাপ্তরা টাকা পেলেও, সরকার পোষিত সংস্থার বর্তমান ও অবসরপ্রাপ্ত কোনও কর্মীই এখনও সেই সুবিধা পাননি বলে অভিযোগ।

গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা এই বিষয়টি তুলে ধরেন। বৈঠক শেষে সংগঠনের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটানোর বিষয়ে আশ্বাস মিলেছে। অর্থসচিব ও মুখ্যসচিবকে প্রয়োজনীয় পদক্ষেপ শুরু করার নির্দেশও দেওয়া হয়েছে। এরিয়ারের শতাংশ নিয়ে কিছু মতভেদ তৈরি হয়েছিল। এই বিষয়টি নিয়ে ফের বৈঠকের আশ্বাসও দেওয়া হয়। তবে সেই বৈঠকের এক সপ্তাহের মধ্যেই সংগঠনটি আবার চিঠি পাঠায়। সেখানে দ্রুত বকেয়া ডিএ মেটানোর দাবি জানানো হয়েছে।

ভাস্কর ঘোষ বলেন, 'আমরা আলোচনায় সন্তুষ্ট ছিলাম। কিন্তু প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন জরুরি। যাঁরা এখনও বঞ্চিত, তাঁদের প্রাপ্য অর্থ অবিলম্বে দিতে হবে'।

আরও পড়ুন

জমি দখলের অভিযোগে বিপাকে তারক সিং , বাবা-ছেলের বিরুদ্ধে দায়ের FIR
জুন ১৯, ২০২৬

বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে

নতুন কমিটি গঠনের পরেই ধাক্কা , জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী
জুন ১৯, ২০২৬

যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ

৮ মাসের মধ্যেই ভেঙে গেল মমতার তৈরি দুধিয়া সেতু , কাটমানির অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর
জুন ১৯, ২০২৬

যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার

আরজি.কর তদন্তে নয়া মোড় , তিন সাসপেন্ডেড আইপিএস আধিকারিককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের
জুন ১৯, ২০২৬

তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে

প্রবল বৃষ্টিতে জলের তলায় আলিপুর চিড়িয়াখানা , তদারকিতে মন্ত্রী অগ্নিমিত্রা পাল
জুন ১৯, ২০২৬

দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়

যোগদিবসে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক নয় , হাইকোর্টে পিছু হটল রাজ্য
জুন ১৯, ২০২৬

সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজের দাবি , পুলিশের দ্বারস্থ বিদ্রোহী শিবিরের ১০ বিধায়ক
জুন ১৯, ২০২৬

অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন

২১ জুলাইয়ের সভা নিয়ে আইনি চাপে তৃণমূল , মমতা-অভিষেককে নোটিশ হাইকোর্টের
জুন ১৯, ২০২৬

আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা , বিমানবন্দরে বাজ পড়ে জখম দুই কর্মী
জুন ১৯, ২০২৬

জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

ইলেকট্রিক শক, যৌন নির্যাতন থেকে প্রস্রাব পান করানোর অভিযোগ! অবশেষে গ্রেফতার স্বঘোষিত গডম্যান
জুন ১৯, ২০২৬

পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন

ভাঙনের মাঝেই ফের বড় ধাক্কা তৃণমূলের , দলের সব পদ ছাড়লেন মমতার প্রিয় 'বালু'
জুন ১৯, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক

চশমাতেই নাকি লুকিয়ে ক্যামেরা! আদালতে বিস্ফোরক দাবি ঘিরে বিতর্কে স্বরূপ বিশ্বাস
জুন ১৯, ২০২৬

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে

মনসুন মরশুমের প্রথম দিন , ভালোবাসার বৃষ্টিতে ভিজলো তিলোত্তমানগরী
জুন ১৯, ২০২৬

সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন

নারা লোকেশের সঙ্গে নৈশভোজে শুভেন্দু , উপহারে বাংলার ঐতিহ্যের ছোঁয়া
জুন ১৮, ২০২৬

নারা লোকেশকে শুভেন্দুর বিশেষ উপহার

কয়লা কাণ্ডে ইডির বড় পদক্ষেপ , গ্রেফতার বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল
জুন ১৮, ২০২৬

ইডির জালে মনোরঞ্জন মণ্ডল

TV 19 Network NEWS FEED

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষণা পূর্তমন্ত্রীর

দার্জিলিং থেকে গঙ্গাসাগর! বাংলায় মেগা হাইওয়ের ঘোষ...

প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত!এখনও দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রেকর্ড

প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সং...

৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বার্তা হাত শিবিরের

এক হচ্ছে তৃণমূল - কংগ্রেস! জল্পনা উড়িয়ে স্পষ্ট বা...

এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার উঁচুতে বরফ গলে জলের স্রোতে তীব্র উদ্বেগ

এভারেস্টের চূড়াতেও ‘ট্রাফিক জ্যাম’! ৭ হাজার মিটার...

৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...