নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিএলওর দায়িত্ব পালন করতে গিয়ে কোনও শিক্ষককে যাতে নিজ বিদ্যালয়ে প্রতিকূলতার মুখে না পড়তে হয়, সে বিষয়ে জেলা প্রশাসনকে কঠোর সতর্কতা জানাল নির্বাচন কমিশন। নদিয়া ও মুর্শিদাবাদের প্রশাসনিক বৈঠকে উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী স্পষ্ট নির্দেশ দেন, বিএলও হিসেবে নিযুক্ত শিক্ষকদের বিরক্ত করা বা কাজ বাধাগ্রস্ত করা একেবারেই সহ্য করা হবে না।
বুধবার কৃষ্ণনগর ও বহরমপুরে পৃথক বৈঠক করেন নির্বাচন কমিশনের চার সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল এবং অতিরিক্ত সিইও দিব্যেন্দু দাস। বৈঠকে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য, বহু স্কুলে অভিযোগ মিলছে যে বিএলওদের ওপর কাজের অপ্রয়োজনীয় চাপ দেওয়া হচ্ছে। কেউ কেউ ফর্ম বিলি বা জমা দিতে গেলে তাদের প্রধান শিক্ষক ‘অনুপস্থিত’ বলে দেখাচ্ছেন, যাতে তাদের কাজ বাধাগ্রস্ত হয়।
এই পরিস্থিতি রুখতেই কমিশনের নির্দেশ, স্কুল কর্তৃপক্ষের কোনও চাপ বা বাধা যাতে শিক্ষকদের বিএলও দায়িত্ব পালনে বাধা না দেয়, তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি কোনও বিএলও দায়িত্ব পালন না করলে বা কাজে ঢিলেমি করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে নির্দেশ দেয় কমিশন।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের