নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ফের ভোগান্তির মুখে মেট্রো যাত্রীরা। সিগন্যাল সমস্যার জেরে বৃহস্পতিবার দুপুরে আচমকা থমকে গেল কলকাতা মেট্রোর পরিষেবা। মাঝ সুড়ঙ্গে প্রায় ২০ মিনিট আটকে থাকল মেট্রো। যার জেরে আতঙ্ক ও ক্ষোভ ছড়ায় যাত্রীদের মধ্যে।
বৃহস্পতিবার দুপুর প্রায় ২টো ৩৭ মিনিট নাগাদ কলকাতা মেট্রোর ব্লু লাইনে দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম রুটে আচমকা বিপর্যয় দেখা দেয়। যাত্রী বোঝাই একটি মেট্রো মাঝ সুড়ঙ্গেই থেমে যায়। প্রথমে বিভ্রাটের কারণ স্পষ্ট না হলেও, পরে মেট্রো কর্তৃপক্ষ ঘোষণা করে যে সিগন্যাল সমস্যার জন্য সাময়িকভাবে পরিষেবা ব্যাহত হয়েছে। দীর্ঘক্ষণ আটকে থাকার ফলে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে।
পরবর্তীতে মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, দুপুরে ঝড়বৃষ্টির জেরে মহানায়ক উত্তম কুমার ও নেতাজি মেট্রো স্টেশনের মাঝখানে লাইনের উপর একটি গাছ ভেঙে পড়ে। তার জেরেই মেট্রো চলাচলে বিঘ্ন ঘটে। যুদ্ধকালীন তৎপরতায় গাছ সরানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আংশিক পরিষেবা চালু রাখা হয়েছে। তবে সম্পূর্ণ পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা এখনও নিশ্চিত নয়।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের