নিজস্ব প্রতিনিধি , হাওড়া - বন্ধ ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তড়িঘড়ি এলাকার মানুষ থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। এছাড়াও পুলিশ ফ্ল্যাটের ভিতর থেকে দুই নাবালককে উদ্ধার করে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর , সালকিয়ার কৈবর্তপাড়া লেনের একটি ফ্ল্যাটে থাকতেন দেবব্রত পাল ওরফে বাপ্পা। দীর্ঘ সময় ধরে ফ্ল্যাটটি বন্ধ থাকায় দুর্গন্ধ বেরোতে শুরু করে। বিষয়টি নজরে আসতেই এলাকার মানুষ থানায় খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই রক্তাক্ত অবস্থায় দেবব্রত পালের দেহ পড়ে থাকতে দেখে। ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয় ২ নাবালককে। ফ্ল্যাটের ভিতরে ওই ২ নাবালক কী করছিল আর কীভাবে তারা সেখানে এল তা নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। এই খুনের পিছনে ব্যক্তিগত কারণ না অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।
এক প্রতিবেশী জানিয়েছেন, "আমি এই ফ্ল্যাটেরই তিন তলায় থাকি। দরজা খোলার জন্য যখন বলি তখন ভেতর থেকে আমি ফিসফিস করে কথা বলার আওয়াজ পাই। তারপর আমি সবাইকে ডেকে দরজা ভাঙার কথা বলি তখন আওয়াজটা বন্ধ হয়ে যায়। বাপ্পা খুব ভালো ছেলে ছিল। আমরা সবাই ওর খুনির শাস্তি চাই।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের