নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শহরের বুকে ফের গণধর্ষণের অভিযোগ। জন্মদিনের পার্টির নাম করে এক তরুণীকে ফাঁদে ফেলে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটিকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, হরিদেবপুর থানার অন্তর্গত এলাকার বাসিন্দা তরুণীর সঙ্গে কয়েক মাস আগে পরিচয় হয় চন্দন মল্লিক নামে এক ব্যক্তির। নিজেকে দক্ষিণ কলকাতার একটি বড় পুজো কমিটির কর্তা বলে পরিচয় দিয়েছিল সে। তার মাধ্যমে তরুণীর সঙ্গে দেবাংশু বিশ্বাস ওরফে দীপ নামে আরও এক যুবকের পরিচয় ঘটে। অভিযোগ, ওই দুই যুবক তরুণীকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে পুজো কমিটির কাজে যুক্ত করা হবে।
গত ৫ সেপ্টেম্বর তরুণীর জন্মদিনের অজুহাতে তাকে রিজেন্ট পার্ক এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। বলা হয়েছিল, সেখানে জন্মদিন উপলক্ষ্যে আরও অনেকে আসবেন। কিন্তু ফ্ল্যাটে পৌঁছনোর পর আর কেউ আসেননি। এরপর তরুণী বাড়ি ফেরার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে আটকে রেখে জোর করে গণধর্ষণ করে।
ধর্ষণের পর কোনক্রমে সেখান থেকে বেরিয়ে আসে তরুণী। প্রথমে বিষয়টি গোপন রাখলেও পরদিন পরিবারের কাছে সব জানায় তরুণী। এরপরেই শনিবার রাতে নির্যাতিতা হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে। থানায় মামলা রুজু হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের