নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচনের আগে ফের গুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল মহানগরীতে। মধ্যরাতে বাঘাযতীনের পূর্ব ফুলবাগান এলাকায় বন্ধুর ফ্ল্যাটের ছাদে এলোপাথাড়ি গুলিতে খুন হলেন তৃণমূল কর্মী রাহুল দে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন জিৎ মুখোপাধ্যায় নামে আরও এক যুবক। ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে জিৎ মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের ছাদে জুয়ার আসর বসেছিল। সেখানে উপস্থিত ছিলেন রাহুল দে সহ কয়েকজন। অভিযোগ, রাতের দিকে আচমকাই ছাদে হাজির হন চার যুবক এবং শুরু হয় এলোপাথাড়ি গুলি চালানো। গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রাহুল দের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় জিৎ মুখোপাধ্যায়কে।
ঘটনার তদন্তে নেমে পাটুলি থানার পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম দ্বীপ রায় ওরফে পুকাই, বিধান বন্দ্যোপাধ্যায়, রাজা বনিক এবং জয়ন্ত ঘোষ। এদের সকলের বাড়ি নরেন্দ্রপুর এলাকায় বলে জানা গেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, জুয়ার টাকার লেনদেনকে কেন্দ্র করে বচসা আর সেই থেকেই গুলি চালনার ঘটনা ঘটেছে।
ধৃতরা আহত জিৎ মুখোপাধ্যায়ের পরিচিত এবং জুয়ার সঙ্গী বলেও পুলিশ জানতে পেরেছে। তবে কেন দীর্ঘদিন যোগাযোগ না থাকার পর হঠাৎ রাহুলকে ডেকে পাঠানো হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে। পুরো ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে তা খতিয়ে দেখতে জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের