নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যে ফের গণধর্ষণের ঘটনা সামনে আসছে। এবার ধর্ষণের শিকার দমদমে সপ্তম শ্রেণীর এক ছাত্রী। ঘটনায় অভিযোগের তির ছাত্রীর তিন বন্ধুর বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গণধর্ষণের ঘটনায় ফের নারী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।
সূত্রের খবর, দমদমের বাসিন্দা ওই নির্যাতিতা ছাত্রী শনিবার সন্ধ্যায় পড়তে গিয়েছিল। ফেরার পথে তার এক বন্ধুর সাথে দেখা হয়। এরপর কমলাপুর পার্কে তারা কিছুক্ষণ গল্প করার পর আরও দুই বন্ধু তাদের সাথে যোগ দেয়। অভিযোগ, এরপরই ওই তিন অভিযুক্ত বন্ধু মিলে জোর করে নাবালিকাকে একটি টোটোয় তোলে। পালানোর চেষ্টা করেও সে সফল হয়নি। এরপর, অভিযুক্তরা নির্যাতিতাকে দুনম্বর মতিলাল কলোনির হরিজন বস্তির একটি ঝুপড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে গণধর্ষণ করে। কোনোমতে অভিযুক্তদের কবল থেকে পালিয়ে নির্যাতিতা বাড়িতে ফেরে।
নির্যাতিতা প্রথমে বিষয়টি পরিবারের থেকে লোকানোর চেষ্টা করে। পরবর্তীতে বিধ্বস্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন তাকে চেপে ধরায় সবটা জানায় নির্যাতিতা। রাতেই দমদম থানায় লিখিত অভিযোগ করে নির্যাতিতা। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দ্রুত পুলিশ টোটোচালক সহ ৩ অভিযুক্তকে গ্রেফতার করে। ধৃতদের কঠোর শাস্তি দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা