নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। আর এই নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারের ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। এই প্রচার অভিযানকে ঘিরেই উত্তপ্ত হয়ে উঠল বনগাঁ। বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়ার প্রচার অভিযান ঘিরে ফের সংঘর্ষের ঘটনা সামনে এল। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। এদিন প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। অভিযোগ, সেই সময় স্থানীয় একদল মহিলা তার কাছে গত পাঁচ বছরে উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলেন। এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যেই উত্তেজনা চরমে পৌঁছায়। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও প্রচারে বেরিয়ে বাধার মুখে পড়েছিলেন অশোক কীর্তনিয়া। বিধায়ক হিসেবে এলাকায় তার অনুপস্থিতি নিয়ে ক্ষোভ রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের একাংশের। সেই ক্ষোভই বারবার বিক্ষোভের রূপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে। ঘটনার প্রতিবাদে বনগাঁ থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি প্রার্থী। যদিও এই ঘটনায় রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে।
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
গ্রেফতারের পর আদালতে নিয়ে যাওয়ার পথে ডিম ছুঁড়লো বিক্ষুব্ধ জনতা
ভিড় সামলাতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী
পুনর্বাসনের দাবি হকারদের, রুজি-রুটি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা
অবরোধে স্তব্ধ রাজ্য সড়ক
উদয়ন গুহকে পুলিশি হেফাজতে নেওয়া হতে পারে বলে অনুমান
তোলাবাজির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...