নিজস্ব প্রতিনিধি , কলকাতা - দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অধীনে মঙ্গলবার সকালে খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। পূর্বঘোষণামতো কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে, প্রকাশ করা হয়েছে বাদ পড়া মানুষের তালিকাও।
নির্বাচন কমিশনের ওয়েবসাইট ceowestbengal.wb.gov.in এবং voters.eci.gov.in–এ প্রবেশ করলেই প্রথমে চোখে পড়ছে বাদ পড়া ভোটারদের নামের তালিকা। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্র এবং বুথভিত্তিক কোন কোন নাম বাদ গেছে, তার বিস্তারিত তথ্য ‘বাদের খাতা’ হিসেবে প্রকাশ করা হয়েছে। মূলত যারা এনুমারেশন ফর্ম পূরণ করেছেন, তাদের নাম খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। পাশাপাশি, ফর্ম পূরণ না করলেও বুথভিত্তিক তথ্য অনুযায়ী কিছু নাম রাখা হয়েছে। মৃত, ডুপ্লিকেট বা স্থানান্তরিত ভোটারদের নামও স্পষ্টভাবে চিহ্নিত করে বাদ দেওয়ার তালিকায় প্রকাশ করা হয়েছে।
এই তালিকা ওয়েবসাইট থেকেই সরাসরি ডাউনলোড করা যাচ্ছে। যদিও গত ১১ ডিসেম্বর থেকেই নাম বাদের তালিকা প্রকাশিত ছিল, তবে প্রায় প্রতিদিনই তাতে আপডেট চলছিল। খসড়া তালিকা প্রকাশের দিনেই কমিশন আপাতত নাম বাদের চূড়ান্ত তথ্য জনসমক্ষে আনল। সোমবারের শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী তালিকা থেকে বাদ পড়েছিল প্রায় ৫৯ লক্ষ মানুষের নাম। যদিও এই চূড়ান্ত তালিকায় সেই সংখ্যা বাড়ল নাকি কমলো তা এখনও জানা যায়নি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের