নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আবহে বঙ্গ রাজনীতিতে ফের মনীষীদের নাম ঘিরে বিতর্ক। ‘বন্দে মাতরমের' সার্ধ শতবর্ষ উদযাপনকে কেন্দ্র করে নতুন নিয়ম জারি হওয়ার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সেই প্রেক্ষিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরকে খাটো করার অভিযোগ তুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বঙ্কিমচন্দ্র-রবীন্দ্রনাথকে সামনে রেখে নতুন করে তপ্ত হলো রাজ্য রাজনীতি।
দেশজুড়ে বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উদযাপন করছে কেন্দ্র। জাতীয় গান পরিবেশন নিয়ে কিছু নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই বিতর্কের সূত্রপাত। এই আবহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর মন্তব্য ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ব্রাত্যের দাবি , ' হঠাৎ করে কেন এখন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জনগণমনের আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গাওয়ার নির্দেশিকা জারি করা হল?' তার বক্তব্য, ' বঙ্কিমচন্দ্রের গরিমা তুলে ধরাতে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু এটা করতে গিয়ে আসলে রবীন্দ্রনাথকে ছোট করা হয়েছে।'
শিক্ষামন্ত্রী আরও বলেন, ' হিন্দু সাম্প্রদায়িক সংগঠনগুলি কোনওদিনই রবীন্দ্রনাথকে পছন্দ করে না। কারণ, তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন। সারাজীবন সব ধর্ম এবং বর্ণের মধ্যে ঐক্যের চেষ্টা করেছেন। তার লেখাতেও তা বারংবার উঠে এসেছে। সে কারণেই রবীন্দ্রনাথ ওদের অপছন্দের।' ব্রাত্য বসু বলেন, ' ‘মাস তিনেকের জন্য এই নির্দেশিকা থাকবে। তার পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, তখন এই নির্দেশিকার হদিস কেউ রাখবে না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের