নিজস্ব প্রতিনিধি, মস্কো - একের পর এক ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপ পরিণত হয়েছে গাজায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধবিরতির পথে হাঁটে ইজরায়েল ও হামাস। গাজায় শান্তি প্রতিষ্ঠার জন্য তৈরি করা হয় ‘বোর্ড অফ পিস’। এর মূল লক্ষ্য গাজা পুনর্গঠন। ‘বোর্ড অফ পিস’-এ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন ট্রাম্প। ‘বোর্ড অফ পিস’-এ যোগদানে ইচ্ছুক থাকলেও ট্রাম্পকে বড়সড় শর্ত দিয়েছেন পুতিন।
জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে দেওয়া টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পুতিন বলেন, “বোর্ড অফ পিস’-এ আমাদের অংশগ্রহণ নিয়ে যে নথিপত্র এসেছে, তা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রককে। আমাদের কৌশলগত অংশীদারদের সঙ্গে আলোচনা হবে। তার পরেই আমন্ত্রণের জবাব দেওয়া সম্ভব হবে। যদিও বোর্ডে স্থায়ী সদস্যপদের জন্য এক বিলিয়ন ডলার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখার যে কোনও উদ্যোগকেই রাশিয়া সমর্থন করে এসেছে। ইউক্রেন সংকট সমাধানের চেষ্টায় বর্তমান মার্কিন প্রশাসনের ভূমিকা রয়েছে।“
হোয়াইট হাউস সূত্রে খবর, ভারত, পাকিস্তান, ইতালি, মিশর, তুরস্ক, হাঙ্গেরি, জর্ডন, ক্যানাডা, ভিয়েতনাম সহ প্রায় ৬০ টি দেশের কাছে আমন্ত্রণ পাঠানো হয়েছে। ইতিমধ্যই এই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দিয়েছে ভিয়েতনাম। ‘বোর্ড অফ পিস’-কে নৈতিক ভাবে সমর্থন জানালেও যোগদান নিয়ে কোনও মন্তব্য করেননি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে।
ইজরায়েলের সঙ্গে চলা সংঘর্ষের পর গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং পুনর্গঠনের লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের সহায়তায় ‘বোর্ড অফ পিস’ গঠন করেছে আমেরিকা। এই বোর্ডের চেয়ারম্যান হলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া সদস্যরা হলেন মার্কো রুবিও (আমেরিকার বিদেশমন্ত্রী), স্টিভ উইটকফ (ট্রাম্পের বিশেষ দূত ও আলোচক), জ্যারেড কুশনার (ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাই), টনি ব্লেয়ার (ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী), মার্ক রোয়ান (মার্কিন অর্থনীতিবিদ ও বিনিয়োগকারী), অজয় বাঙ্গা (বিশ্বব্যাঙ্কের প্রেসিডেন্ট), রবার্ট গ্যাব্রিয়েল (আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের সহকারী)।
ইউনিসেফের রিপোর্টে উদ্বেগজনক তথ্য, পাঁচ মাসে ছয় দেশে ৪ হাজারের বেশি শিশু যুদ্ধের শিকার
জল ছড়ানোর সময় মাঝ আকাশে ধাক্কা! প্রাণ গেল দুই ক্রু সদস্যের, গুরুতর আহত পাইলট
ধর্মীয় শোভাযাত্রাকে ঘিরে উত্তেজনা, পরিস্থিতি সামলাতে একাধিক এলাকায় কার্ফু জারি
বাংলাদেশে ফেরা থেকে ভবিষ্যৎ পরিকল্পনা, একাধিক বিষয়ে বক্তব্যের সম্ভাবনা
মেলানোমা চিকিৎসায় নতুন পদ্ধতি, মানব শরীরে প্রয়োগের পর ইতিবাচক ফলের দাবি গবেষকদের
রাতের অন্ধকারে সিউটা সীমান্তে হাজারো মানুষের প্রবেশের চেষ্টা
৫০০০ রোহিঙ্গা শরণার্থীকে ফেরত নিতে রাজি মায়ানমার। দীর্ঘদিনের অচলাবস্থার মাঝে নতুন আশার বার্তা
পিওকে নিয়ে বিতর্কিত শিরোনাম! মার্কিন সংবাদমাধ্যমকে কড়া বার্তা ভারতের
বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলির অভিযোগ, প্রতিবাদীদের শত্রু বলেই সাফাই দিলেন খোয়াজা আসিফ
অধিকৃত কাশ্মীরের ভোটে অশান্তি! হিংসার আবহে পাকিস্তানকে কড়া বার্তা ভারতের
আগুন থেকেই জন্ম নিচ্ছে বজ্রঝড়! 'ফায়ার ক্লাউড'-এর দাপটে ইউরোপে নজিরবিহীন দাবানল
ইউক্রেন যুদ্ধের সময় পরিকল্পিতভাবে যৌন নির্যাতনের অভিযোগ রুশ সেনার বিরুদ্ধে
ইজরায়েলের বিরুদ্ধে লড়াই জোরদারের আহ্বান ইরানের সুপ্রিম লিডারের, নতুন বার্তায় ফের চড়ল মধ্যপ্রাচ্যের উত্তেজনার পারদ
টরন্টোয় প্রকাশ্য রাস্তায় গুলিতে মৃত্যু ২৬ বছরের তরুণীর, ড্রোনের সাহায্যে ধরা পড়ল সন্দেহভাজন অভিযুক্ত
সাহবুদ্দিনের পদত্যাগের পর নতুন বিতর্ক, লন্ডনে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের জল্পনায় সরকারের সাফাই
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের