নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - শীতের মরশুম পড়তেই আকাশ ছুঁয়েছে সবজির দাম। একই সঙ্গে হুঁ হুঁ করে বাড়ছে ডিমের দামও। এই পরিস্থিতিতে মাত্র সাড়ে ছয় টাকা বরাদ্দে শিশুদের পাতে পুষ্টিকর খাবার দেওয়া দুঃসাধ্য। এই দাবি তুলে এদিন CDOP দফতর ঘেরাও করলেন ICDS কর্মীরা। তাদের হুঁশিয়ারি , অবিলম্বে ১৫ দিনের মধ্যে যদি বরাদ্দ বাড়ানো না হয় তাহলে শিশুদের জন্য খাবার বন্ধ করে দেবেন তাঁরা।

স্থানীয় সূত্রের খবর , বর্তমান বরাদ্দে শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মাথাপিছু মাত্র সাড়ে ছয় টাকার বরাদ্দে সঠিক পুষ্টি নিশ্চিত করা যাচ্ছে না। দীর্ঘদিন ধরেই বরাদ্দ বৃদ্ধির দাবি জানানো হলেও প্রশাসনের তরফে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত বরাদ্দ না বাড়ানো হলে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা।

ICDS কর্মী জয়ন্তী ব্যানার্জি জানান, “জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে , তাতে বরাদ্দ না বাড়ালে শিশুদের পুষ্টির সঙ্গে আপস করতে হবে। পকেট থেকে টাকা দিয়ে রান্না চালানো আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এভাবে যদি চলতে থাকে আর বরাদ্দ না বাড়ানো হয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য ডিম দেওয়া বন্ধ করে দেব। এর সঙ্গে আগামী ২২ তারিখ থেকে বিষয়টি নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি নেওয়া হবে।”
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের