নিজস্ব প্রতিনিধি, রিও ডি জেনেইরো - মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযানে নামল ব্রাজিল সরকার। আকাশ পথে হেলিকপ্টার, সড়ক পথে সাঁজোয়া গাড়ি। এ যেন যুদ্ধে নেমেছে ব্রাজিল। আততায়ীদের সঙ্গে গুলির লড়াই হয় পুলিশের। এর জেরে মৃত্যু হয়েছে ৬৪ জন আততায়ীর এবং ৪ জন পুলিশকর্তার। গ্রেফতার করা হয়েছে ৮১ জনকে।
সূত্রের খবর, ব্রাজিলজুড়ে মাদক ও চোরাচালানের বিরাট নেটওয়ার্ক রয়েছে কুখ্যাত অপরাধী সংগঠন কমান্ডো ভার্মেলহোর। মঙ্গলবার তাঁদের বিরুদ্ধে অভিযান চালায় ব্রাজিল সরকার। ড্রোনের সাহায্যে একাধিক ঘাঁটিতে বোমা ফেলা হয়। হেলিকপ্টার থেকে গুলি চালায় সেনা। প্রায় ২৫০০ নিরাপত্তারক্ষী লড়াইয়ের ময়দানে নামে। প্রশাসন সূত্রে খবর, অভিযান চালিয়ে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।
নিজের এক্স হ্যান্ডেলে গভর্নর ক্লাউদিও কাস্ত্রো লিখেছেন, “আমাদের পুলিশের অপরাধীদের সঙ্গে ঠিক এমনটাই করে। এটা কোনও সাধারণ অভিযান ছিল না, মাদক চক্রের বিরুদ্ধে অভিযান।“ অভিযানের তীব্র নিন্দা জানিয়ে ব্রাজিলের মানবাধিকার সংগঠনের প্রধান সিসার মুওজের বক্তব্য, “এই ধরণের ভয়ংকর অভিযান অনভিপ্রেত। সাধারণ মানুষ আতঙ্কিত। পুলিশকে অবাধ খুনের লাইসেন্স ধরানো হয়েছে সরকারের তরফে। এটা একধরণের বিপর্যয়। প্রতিটি মৃত্যুর তদন্ত হওয়া উচিত।“
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...