নিজস্ব প্রতিনিধি , হুগলী - বড়দিন আসতে বাকি বেশ কিছুদিন। তার আগেই বিশেষ বাচ্চাদের সঙ্গে দেখা করলো সান্তাক্লজ। হিন্দমোটর এলাকায় অ্যান সুলিভান স্কুল ফর দি মেন্টালী হ্যান্ডিক্যাপ্ড বিদ্যালয়ে হুগলী জেলাপরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় সান্তা সেজে উপস্থিত হন। জিঙ্গেল বেলস গানে মেতে ওঠে সকল বাচ্চা।

শনিবার সকালে চন্ডিতলা প্রকৃতি দলের উদ্যোগে মুখে সাদা দাড়ি কাঁধে ঝোলা ভর্তি উপহার নিয়ে স্কুলে উপস্থিত হয় হুগলী জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায়। বড়দিনের আগে সান্তাক্লজকে পেয়ে খুশির আনন্দে মেতে ওঠে বাচ্চারা। সান্তাক্লজের সঙ্গে আসে গিটার সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। স্কুলে এসেই বাচ্চাদের হাতে কেক চকলেট সহ আরও বিভিন্ন উপহার তুলে দেন সান্তারুপী মেন্টর সুবীর মুখোপাধ্যায়। শুভেচ্ছা ও উপহার বিনিময়, হাসি ফুটে ওঠে প্রত্যেক বাচ্চার মুখে।

মেন্টর সুবীর মুখোপাধ্যায় জানিয়েছেন ," প্রতি বছর এই দিনের অপেক্ষায় থাকি। স্কুলগুলো অপেক্ষায় থাকে সান্তা কবে আসবে, কোন স্কুলে আসবে। চন্ডিতলা প্রকৃতি দলের সহায়তায় আজ আমরা বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পেরেছি। নাচ গানে সকলেই অংশগ্রহণ করেছিল। কেক চকলেট বিস্কুট পেয়ে প্রত্যেকে ভীষণ খুশি ।"

বিদ্যালয়ের শিক্ষিকা সুদীপ্তা মজুমদার জানিয়েছেন ," সান্তাক্লজের জন্য তো আমরা প্রত্যেকেই অপেক্ষা করি। ছোটবেলায় মোজা ঝুলিয়ে রাখতাম গিফট পেতে, বড়ো হয়ে জানলাম আমাদের কাছের মানুষ আমাদের সান্তা। মেন্টর সুবীর মুখোপাধ্যায়ের উপস্থিতি বিদ্যালয়ে খুশির আমেজ সৃষ্টি করেছিল। প্রত্যেক বাচ্চারা ভীষণ খুশি উপহার পেয়ে ।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের