নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ব্রিগেডে বিজেপির করা সভাকে ঘিরে নতুন করে বিতর্কের দানা বাঁধল। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে করে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির তারকা নেতা মিঠুন চক্রবর্তী। আর তার করা মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
ব্রিগেডের সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমে কটাক্ষের সুরে রাজ্যের প্রশাসন ও শিক্ষাব্যবস্থা নিয়ে সমালোচনা করেন মিঠুন চক্রবর্তী। কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্যে করে মিঠুন চক্রবর্তী বলেন, ' হাত ভেঙেছে। পা ভেঙেছে। এবার কিন্তু আরও কিছু ভাঙতে পারে। তার জন্য তৈরি থাকবেন। হয়তো চলে গেল আইসিইউতে। আইসিইউ থেকে বক্তৃতা দিচ্ছে, তৃণমূলকে ভোট দিন। নইলে আমার কী হবে।'
এই মন্তব্য ঘিরেই শুরু হয় রাজনৈতিক তরজা। এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে শাসক শিবির। দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে বলা হয়, ' আবারও বিজেপি নেতারা প্রকাশ্যে মহিলাদের নিয়ে সস্তার, উসকানিমূলক মন্তব্য করছেন। একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কুমন্তব্য করছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে হুমকি দিচ্ছে। দায়িত্বজ্ঞানহীন মন্তব্য।'
দলের পক্ষ থেকে আরও অভিযোগ, ' কীভাবে একজন বিজেপি নেতা নির্বাচিত মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমন মন্তব্য করতে পারেন। এটাই বিজেপি নেতারা মুখে নারীশক্তির কথা বললেও, এটাই তাদের আসল রূপ। মহিলাদের সম্মান করার কথা তারা ভাবেও না। মুখ্যমন্ত্রীকে এমন হুমকি বাংলা সহ্য করবে না।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের