নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাখির চোখ ২৬ এর বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে বাংলায় হাইভোল্টেজ জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঐতিহাসিক ব্রিগেড গ্রাউন্ডে শনিবার সরকারি কর্মসূচি ও জনসভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। আর সেই অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রস্তুতি ও নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে শহরে।
প্রধানমন্ত্রীর সভাস্থল ও আশপাশের এলাকা সম্পূর্ণ ‘নো-ফ্লাই জোন’ ঘোষণা করা হয়েছে। ফলে ওই এলাকায় কোনও ড্রোন ওড়ানোর অনুমতি থাকবে না। নিরাপত্তার জন্য প্রায় তিন হাজার পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হচ্ছে। গোটা ব্যবস্থার তদারকিতে থাকবেন উচ্চপদস্থ আধিকারিকরা, যার মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার আধিকারিকরাও।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও কড়া করতে ব্রিগেড ও সংলগ্ন এলাকাকে একাধিক সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন ডেপুটি পদমর্যাদার পুলিশ অফিসাররা। আবার চার থেকে পাঁচটি সেক্টর মিলিয়ে নজরদারির দায়িত্বে থাকবেন যুগ্ম কমিশনার পদমর্যাদার আধিকারিকরা। তাদের সঙ্গে থাকবেন অতিরিক্ত পুলিশ কমিশনার স্তরের আধিকারিকরাও।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে সভাস্থলে আসার কথা রয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের। বিশেষ করে শিয়ালদহ , হাওড়া ও শ্যামবাজার সহ একাধিক জায়গা থেকে মিছিল ব্রিগেডমুখী হতে পারে। সেই সমস্ত রাস্তায় প্রায় ৫০টি পিকেট বসানো হবে এবং পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা বসিয়ে নজরদারি চালাবে পুলিশ।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা