নিজস্ব প্রতিনিধি, ব্রিটেন – ২০২৫ সালেও ব্রিটেনে জাতি বিদ্বেষের শিকার হতে হচ্ছে এক ভারতীয় তরুণীকে। এমনকি তাঁকে ধর্ষণের অভিযোগও উঠেছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে ব্রিটেনের রাজনৈতিক মহলে। অভিযুক্তের খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস এলাকা থেকে ভারতীয় তরুণীকে খুঁজে পান স্থানীয় বাসিন্দারা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তরুণীকে উদ্ধার করে। পুলিশকে নির্যাতিতা জানিয়েছেন, ভারতীয় পরিচয় ও জাতি বিদ্বেষের কারণে তাঁকে ধর্ষণ করেছে এক শ্বেতাঙ্গ যুবক। অভিযোগের ভিত্তিতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে শ্বেতাঙ্গ যুবকের একটি ভিডিও পেয়েছে পুলিশ। অভিযুক্তের ছবি প্রকাশ করেছে তাঁরা।
ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ আধিকারিক রোনান টাইরার জানিয়েছেন, “একজন তরুণীর ওপর ভয়ঙ্কর আক্রমণ করা হয়েছে। আমরা দোষীকে গ্রেফতার করার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। তদন্তকারীরা এই ঘটনার তথ্য-প্রমাণ সংগ্রহ করছেন। অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। আমাদের তদন্তের পাশাপাশি আপনারা যদি কিছু জানতে পারেন তাহলে আমাদের জানাবেন।“
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কভেন্ট্রি দক্ষিণের সাংসদ জারা সুলতানা বলেছেন, “শনিবার এক পাঞ্জাবি মহিলার ওপর জাতিবিদ্বেষের কারণে যৌন নির্যাতন চালানো হয়। গত মাসে একই কারণে আরেক শিখ মহিলার ওপর যৌন নির্যাতন করা হয়। জাতিবিদ্বেষের বিরুদ্ধে আমাদের একসঙ্গে রুখে দাঁড়াতে হবে।“
মেগা টুর্নামেন্টের মাঝেই নিউ ইয়র্কের ব্যস্ততম রাস্তায় রক্তপাত! তদন্তে নেমে একজনকে আটক করল পুলিশ
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্জ
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্রশ্ন তুললেন রাষ্ট্রদূত রুভেন আজারে
যুদ্ধ ছেড়ে এবার শান্তির বার্তা! ডিজিটাল চুক্তিতে হরমুজ খুলতে সহমত ইরান-আমেরিকা
বিলেতের মাটিতে বাংলার রাজনৈতিক উত্তাপ! লন্ডনে এমপি হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম হামলা
রহস্যে ঘেরা খুন! লন্ডনে প্রাণ গেল ভারতীয় বংশোদ্ভূত তরুণের
নিষেধাজ্ঞা উড়িয়েই রাজপথে শক্তি প্রদর্শন! ঢাকায় হাসিনার ১৪ অনুগামীকে আটক করল পুলিশ
লাফিয়ে বাড়ল শেয়ারের দাম! এবার ট্রিলিয়নের গণ্ডি ছুঁয়ে বিশ্বকে চমকে দিলেন ইলন মাস্ক
৩ নাবিকের মৃত্যুর ক্ষোভ ঢাকতেই সাফাই! ভারতীয় জাহাজে হামলার দায়ে ইরানকে দুষলেন ট্রাম্প
শিনাস বন্দরের অদূরে দাউ দাউ করে জ্বলল ‘এমটি জলবীর’, ২০ জন দেশীয় কর্মীর নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপারা
বিষয়টি ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে
এই সিদ্ধান্তকে ঘিরে আন্তর্জাতিক বাণিজ্য ও প্রযুক্তি মহলে শুরু হয়েছে জোর চর্চা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা