নিজস্ব প্রতিনিধি , হুগলী - বর্ণাঢ্য শোভাযাত্রা ও উৎসবমুখর পরিবেশের মাধ্যমে শুরু হলো তারকেশ্বর উৎসব। শনিবার অনুষ্ঠানের শুভ সূচনা করেন তারকেশ্বরের বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রমেন্দ্র সিংহ রায়। তারকেশ্বর টাউন ও ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসব চলতি বছরে পঞ্চম বর্ষে পদার্পণ করল, অনুষ্ঠানটি চলবে ১লা জানুয়ারী ২০২৬।
সূত্রের খবর , তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা করেন বিধায়ক রামেন্দু সিংহ রায় । এছাড়াও উদ্বোধনী সঙ্গীত, ছৌ নাচ সহ সাঁওতাল নাচের মধ্যে দিয়ে প্রথম দিন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন হুগলী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবীপ্রসাদ রক্ষিত, প্রিয়া সাঁতরা, কৃষ্ণচন্দ্র সাঁতরা, তারকেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ সিংহ রায় সহ আরও অনেকে। প্রত্যেককেই ব্যাজ পরিয়ে আমন্ত্রণ জানানো হয়।
তারকেশ্বর উৎসবের কর্মসূচি সম্পর্কে বিধায়ক রামেন্দু সিংহ রায় জানিয়েছেন ," ১লা জানুয়ারি পর্যন্ত চলবে উৎসবটি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ১লা জানুয়ারি। সেই উপলক্ষ্যে সকালে পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিকেলে শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ কর্মসূচিও থাকবে ।"
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের