নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা সংক্রান্ত বহুচর্চিত মামলায় বৃহস্পতিবার রায় ঘোষণা করতে চলেছে সুপ্রিম কোর্ট। দীর্ঘদিন ধরে চলা এই মামলার শুনানি আগেই শেষ হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের রায়ের দিকে তাকিয়ে রয়েছেন রাজ্য সরকারের লক্ষ লক্ষ কর্মচারী।
বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে আদালতের ১১ নম্বর এজলাসে DA মামলার রায় ঘোষণা হবে। বিচারপতি সঞ্জয় করোলের বেঞ্চে এই গুরুত্বপূর্ণ রায় শোনাবে। গত বছর ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানিপর্ব শেষ হয়। সেই সময় আদালত রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মচারীদের তিন সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জমা দেওয়ার নির্দেশ দেয়। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ হারে মহার্ঘভাতা পান।
অন্যদিকে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের সঙ্গে DA-র ফারাক দাঁড়িয়েছে প্রায় ৩৭ শতাংশ। ফলে রাজ্য সরকারি কর্মচারীরা বকেয়া DA পাবেন কি না, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। শুনানিকালীন রাজ্য সরকারের অবস্থান জানতে চায় আদালত। সে সময় রাজ্য সরকারের পক্ষে সওয়াল করে আইনজীবী কপিল সিবল জানান, কেন্দ্রীয় হারে DA দেওয়ার জন্য কোনও নির্দিষ্ট আইন না থাকলে রাজ্য সরকারকে সেই হারে DA দিতে বাধ্য করা যায় না।
এই গোটা মামলায় মামলাকারীদের তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, বিভিন্ন রাজ্যের নিয়ম ভিন্ন। বাংলার নিয়ম ছত্তিশগড়ের জন্য প্রযোজ্য নয়। পশ্চিমবঙ্গ ২০১০ সাল পর্যন্ত নিজস্ব নিয়ম অনুসরণ করেছে। এর পর ২০১০ সালের নীতি থেকে সরে আসে রাজ্য সরকার। সেই সময় রাজ্য সরকার যে নিয়ম মেনে চলত, এখন তা অনুসরণ করা হয় না। সেই পর্ব পেরিয়ে অবশেষে DA মামলায় রায় ঘোষণা হতে চলেছে।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের