নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এখনই বঙ্গে শীতের আগমন ঘটছে না। দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফের বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ১ লা নভেম্বর অর্থাৎ শনিবার থেকেই বঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নভেম্বরের শুরুতেই দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির ছোঁয়া থাকলেও, মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই আসবে হালকা ঠাণ্ডার বার্তা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলে সক্রিয় বায়ু সম্মিলনী অঞ্চল তৈরি হয়েছে। যার জেরে ১ নভেম্বর শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। দুপুরের পর থেকে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টি খুব বেশি দিন স্থায়ী হবে না। ২ নভেম্বর রবিবার থেকেই বৃষ্টির প্রবণতা অনেকটাই কমবে বা পুরোপুরি বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে, ২ নভেম্বর রাত থেকেই তাপমাত্রায় আসবে সামান্য পরিবর্তন। বাতাসে আর্দ্রতার পরিমাণ কমবে, ফলে সকাল ও রাতের দিকে হালকা ঠাণ্ডাভাব অনুভূত হবে। তবে যথাযথ শীতের আমেজে ঢোকার জন্য রাজ্যবাসীকে আরও কিছুটা অপেক্ষা করতে হবে। ৩ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মূলত পরিষ্কার এবং দিনের বেলায় থাকবে হালকা রোদ। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে শীতের অনুভূতি বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের