নিজস্ব প্রতিনিধি, কলকাতা - না ফেরার দেশে পাড়ি দিলেন বর্ষীয়ান বামপন্থী নেতা সমীর পুততুণ্ড। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। বর্ষীয়ান বামপন্থী নেতার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর আদি বাড়িতে।
পরিবার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সমীর পুততুণ্ড। দক্ষিণ শহরতলির মুকুন্দপুকুর এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অবশেষে সমস্ত লড়াই থেমে গেল রবিবার রাত সওয়া ১১টা নাগাদ। বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সমীর পুততুণ্ডর স্ত্রী পিডিএস নেত্রী অনুরাধা পুততুণ্ড জানিয়েছেন, সমীর পুততুণ্ডর দেহ দক্ষিণ ২৪ পরগণায় তাঁর আদি বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে। সিপিএমের দক্ষ সংগঠক হিসেবে পরিচিত ছিলেন সমীর পুততুণ্ড। দক্ষিণ ২৪ পরগণায় সিপিএমের জেলা সম্পাদক ছিলেন তিনি।
যদিও দলীয় নেতৃত্বের সঙ্গে মতবিরোধের জেরে ২০০১ সালে বিধানসভা ভোটের আগে সিপিএম ছেড়ে দিয়েছিলেন সমীর পুততুণ্ড। এরপর পার্টি অফ ডেমোক্র্যাটিক সোশ্যালিজম বা পিডিএস নামের নতুন দল তৈরি করেন তিনি। যদিও নির্বাচনে দাগ কাটতে পারেননি।
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
সকাল থেকে বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত জনজীবন
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা