নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বড়দিন ও বর্ষশেষের আনন্দের মুখে স্বস্তির খবর শৈলশহর দার্জিলিং থেকে। পর্যটকদের অন্যতম আকর্ষণ ঐতিহ্যবাহী রেস্তরাঁ ও বার গ্লেনারিসের পানশালা খোলা রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বুধবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানি শেষে এই নির্দেশে পর্যটন শহরে ফের খুশির বার্তা।
বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গ্লেনারিস সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানি শেষে আদালতের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিসের রেস্তোরাঁর পানশালা খোলা থাকবে। ফলে বড়দিন ও বর্ষ শেষের রাতের আগে এই রায়ে বড় স্বস্তি পেয়েছেন পর্যটক থেকে ব্যবসায়ীরা।
সম্প্রতি এক্সাইজ রুল লঙ্ঘনের অভিযোগ তুলে দার্জিলিং বেঙ্গল এক্সাইজের ক্রাইম ব্রাঞ্চ গ্লেনারিসের বার ও লাইভ মিউজিক বন্ধ করার নির্দেশ দেয়। এর ফলে শীতের পর্যটন মরশুমের মাঝেই বড় ধাক্কার মুখে পড়ে গ্লেনারিস কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে গ্লেনারিসের কর্ণধার অজয় এডওয়ার্ড অভিযোগ করেন, এটি রাজনৈতিক চক্রান্ত।
কর্ণধার অজয়ের দাবি, গ্লেনারিসের সমস্ত কাগজপত্র বৈধ ও আপডেটেড। তিনি জানান, লাইভ মিউজিকের অনুমতি এক বছর ধরে আটকে রয়েছে এবং বার বন্ধ থাকলে চলতি মরশুমেই প্রায় দেড় কোটি টাকার ক্ষতির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে পানশালা বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। শেষ পর্যন্ত আদালতের অন্তর্বর্তী স্থগিতাদেশে বড়দিন ও বর্ষশেষের উৎসবের আগে ফের প্রাণ ফিরে পেল গ্লেনারিস।
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের জন্য শুরু নতুন ব্যবস্থা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের