নিজস্ব প্রতিনিধি , কলকাতা - প্রবল বৃষ্টি ও ধসে বিধ্বস্ত নাগরাকাটায় পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনায় আহত হন বিজেপি নেতা খগেন মুর্মু। নাগরাকাটার ঘটনাকে কেন্দ্র করে ফের তৃণমূল-বিজেপি তরজা তুঙ্গে।
সূত্রের খবর, সোমবার নাগরাকাটার বামনডাঙা এলাকায় প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যান মালদহের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। সেই সময় স্থানীয় কিছু মানুষেরা তাদের ওপর হামলা চালায় মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। এমনকি, বিজেপি সাংসদ খগেন মুর্মু গুরুতর আহত হন। আর এই ঘটনা ফের একবার উত্তপ্ত করে তুলেছে বঙ্গ রাজনীতিকে। ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তার সমাজ মাধ্যমে পোস্ট করে রাজ্য সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেন।
শুভেন্দু অধিকারী বলেন, 'যে ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা নেই। বর্বর আর অমানবিক সরকার তৃণমূলের চিহ্নিত কিছু বিশেষ সম্প্রদায়ের মানুষ এই হামলার ঘটনা ঘটিয়েছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে এই হামলা হয়েছে। মমতা কার্নিভাল করেছে কালকে জানে মানুষ ওর ওপর ক্ষিপ্ত। আর সেই আবহে বিজেপির নেতারা ত্রাণ দিচ্ছে সেটা ওনার সহ্য হচ্ছে না। তৃণমূলের জেহাদিরা করেছে এই ধরনের ঘটনা। খগেন মুর্মুকে হত্যা করার চেষ্টা করেছে।'
বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, ' আমরা এই ঘটনার প্রতিবাদে পথে নামবো। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিষয়টি জানানো হয়েছে। স্পিকার ওম বিড়লাকেও জানানো হয়েছে বিষয়টি। আগামীকাল আমি নিজেও যাবো আগে সেখানে গিয়ে আহত খগেন মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবো তারপর ত্রাণ শিবিরে যাবো।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের