নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্বতন্ত্র জেলার স্বীকৃতি পেতে চলেছে বসিরহাট। বহুদিনের দাবি আজ বাস্তবায়নের পথে এগিয়েছে। এই খুশিতে মেতে উঠে লাড্ডু বিলি করেন এলাকার মানুষ। প্রশাসনিক মহলেও এই ঘোষণাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমবার বিধানসভায় রাজ্যের বাজেট পেশ হয়। বাজেটে সংক্রান্ত বড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি বসিরহাটকে একটি নতুন জেলা হিসেবে গড়ে তোলার কথা বলেন। এতদিন বসিরহাট শুধু মহকুমা হিসেবেই ছিল। এবার পূর্ণাঙ্গ প্রশাসনিক জেলা হওয়ার এই সিদ্ধান্তে স্থানীয় বাসিন্দাদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। জানা গেছে, আমজনতার দোরগোড়ায় সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে মানুষ খুব সহজে সুবিধা পাবেন।

বসিরহাটের পাশাপাশি সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগকে নতুন জেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সীমান্ত অঞ্চলের মানুষের মূল নজর ছিল বসিরহাটের দিকেই। এর আগে এলাকাটিকে পৃথক স্বাস্থ্য জেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে এটি পুলিশ জেলাও হয়েছিল। ফলে এটিকে পূর্ণাঙ্গ প্রশাসনিক জেলা করার দাবি উঠছিল।
সামাজিক সংগঠন ও স্থানীয় জনপ্রতিনিধিদের তরফ থেকে এই দাবি ক্রমাগত জোরালো হচ্ছিল। বর্তমানে সেই দাবি পূরণ হল। জেলা সদর তৈরি হলে সেখানে নতুন সরকারি অফিস গড়ে উঠবে। এর ফলে স্থানীয় স্তরে কর্মসংস্থানের পরিধি বাড়বে। সাধারণ মানুষকে বিভিন্ন সরকারি কাজের জন্য আর দূরে ছুটতে হবে না। এই রকমই মনে করছেন অনেকে।

স্থানীয় বাসিন্দা ভূদেব মণ্ডল জানান, 'দীর্ঘদিন ধরে আমাদের এই সীমান্ত এলাকা অবহেলিত হয়ে পড়েছিল। মহকুমা থেকে এটি জেলা হওয়ার কারণে আমাদের বহুদিনের দাবি পূরণ হলো। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় খুব ভালো লাগছে। ডবল ইঞ্জিন সরকারের থেকে আমরা ভবিষ্যতে বসিরহাটের আরও বড় রকমের উন্নয়ন ও সাহায্য পাব বলে আশা রাখছি'।
মিনাখাঁর বিজেপি প্রার্থী রুদেন্দ্র মণ্ডল বলেন, 'বসিরহাটকে পৃথক জেলা হিসেবে দেখা এই নদীমাতৃক অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। বিগত ৩৪ বছরের বামফ্রন্ট সরকার এই আশা পূরণ করতে পারেনি। কিংবা পরবর্তী ১৫ বছরের হার্মাদ বাহিনীর সরকারও এই এলাকার মানুষের স্বপ্ন বোঝেনি। এই ঐতিহাসিক কাজের জন্য বসিরহাটের আপামর জনসাধারণের পক্ষ থেকে আমি বর্তমান রাজ্য সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি'।
স্বপ্নপূরণ হতে চলেছে ঘাটালবাসীর
বারাসত গভর্নমেন্ট কলেজে আপত্তিকর সামগ্রী উদ্ধারে তোলপাড়! ঘটনায় ক্ষোভ ছাত্র-ছাত্রীদের
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সিউড়ির ডাঙালপাড়া এলাকার ২৪ বছরের যুবতী অমৃতা সিংহ
মাঠ থেকে গোরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের! শোকের ছায়া পাণ্ডুয়ায়
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর
রাস্তায় মারধরের অভিযোগের পর পুলিশের জালে তৃণমূল নেত্রী ইলা বাগচী। গ্রেফতারের সময় বিক্ষোভ স্থানীয়দের
যদিও তিনি মৌখিক ভাবে পদ ছাড়ার কথা ঘোষণা করেন
রেলের জমি দখলমুক্ত করার কাজ ঘিরে উত্তেজনা, উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার আহবান
প্রতারণা ও জালিয়াতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে
বেহাল নদীবাঁধ, আতঙ্কে নিত্যযাত্রী ও স্থানীয়রা , নতুন সরকারের হস্তক্ষেপের দাবি
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
স্নানের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চড়াও বোট, চালক পলাতক বলে অভিযোগ
বন দফতরের নিষ্ক্রিয়তার অভিযোগভ, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধ
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল