নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - রাজ্যের পালাবদলের পর থেকে সরকারি জমি দখলমুক্ত করা এবং উন্নয়নমূলক প্রকল্পের কাজে গতি আনার বার্তা দিয়েছে নতুন সরকার।সেই আবহেই মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি দখলমুক্ত করার প্রক্রিয়া চালু হয়েছে।সেই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বিশৃঙ্খলার অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল বিজেপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মথুরাপুর স্টেশন সংলগ্ন এলাকায় রেলের জমি দখলমুক্ত করার কাজকে কেন্দ্র করে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে।এই অভিযোগে প্রতিবাদে সামিল হন দলের কর্মী সমর্থকেরা।বিজেপির দাবি,উন্নয়নের স্বার্থে রেলের জমি দখলমুক্ত করার কাজ সকলের মেনে নেওয়া উচিত।তবে প্রকৃত ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে।পাশাপাশি রেলের কোয়ার্টার দখল করে ভাড়া দেওয়ার অভিযোগ তুলে কয়েকজন তৃণমূল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
ঘটনা প্রসঙ্গে রেল চত্বরে বসবাসকারী শাহজিনা বলেন,'আমি সাদ্দাম কে দেড় হাজার টাকা করে ভাড়া দিয়ে থাকি।এখন বাবুরা আমাদের এখান থেকে উঠে যাওয়ার নোটিশ দিয়েছে।আমাদের যাওয়ার কোনো জায়গা নেই।৩ টে করে বাচ্ছা নিয়ে থাকি।কিছু একটা ব্যবস্থা করে দিক থাকার'।
বিজেপির জেলা সদস্য তারকনাথ হালদার বলেন,'আজকে সাম্য গাঙ্গুলী তৃণমূলের কিছু দুষ্কৃতী এবং সিপিএমের যারা অতৃপ্ত আত্মা তাদেরকে নিয়ে এসে একটা অরাজকতা সৃষ্টি করেছে।তাকে কিছু প্রশ্ন যদি করি তাহলে সে উত্তর দিতে পারবেনা।যখন মুর্শিদাবাদে শত শত হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল তখন উনি কোথায় ছিলেন।যখন হরগোবিন্দ দাস,চন্দন দাস এদের কুপিয়ে হত্যা করা হল তখন এদের দেখা যায়নি।আমরা চাই,এই যে সমস্ত তৃণমূল নেতা তাদের কোটি কোটি সম্পত্তি করে ৪০ থেকে ৫০ বছর ধরে ভাড়ায় দিয়ে কাটিয়েছে তাদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক।আমরা রেলের কাছে কমপ্লেন করবো।আর সাম্য বাবুকে সাবধান করে দিতে চাই ঘোলা জলে মাছ ধরবেন না।মথুরাপুর শান্তিপূর্ণ এলাকা।সকলকে শান্তিতে থাকতে দিন।সকলকে করজোড়ে অনুরোধ করবো আপনারা সরকারের বিরুদ্ধে যাবেন না। আপনাদের জন্য সরকার অবশ্যই চিন্তাভাবনা করবে'।
রাস্তায় মারধরের অভিযোগের পর পুলিশের জালে তৃণমূল নেত্রী ইলা বাগচী। গ্রেফতারের সময় বিক্ষোভ স্থানীয়দের
যদিও তিনি মৌখিক ভাবে পদ ছাড়ার কথা ঘোষণা করেন
প্রতারণা ও জালিয়াতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে
বেহাল নদীবাঁধ, আতঙ্কে নিত্যযাত্রী ও স্থানীয়রা , নতুন সরকারের হস্তক্ষেপের দাবি
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
স্নানের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চড়াও বোট, চালক পলাতক বলে অভিযোগ
বন দফতরের নিষ্ক্রিয়তার অভিযোগভ, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধ
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা