নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - বৃষ্টিভেজা সকালেই উত্তরবঙ্গে মর্মান্তিক পথ দুর্ঘটনা। জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা সরকারি বাসের। মুহূর্তে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে, আহত প্রায় ৩০ জন। দুর্ঘটনার পরেই তৎপর প্রশাসন। মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
রবিবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের উল্লাডাবরি এলাকায় জাতীয় সড়কের উপর ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহনের একটি সরকারি বাস দ্রুতগতিতে এসে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় বাসের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ৩০ জন।
আহতদের মধ্যে এক শিশু-সহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, দমকল ও স্থানীয় প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালায়। ঘটনার খবর পেয়েই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং পরিবহন দফতরের প্রতিমন্ত্রী আনন্দময় বর্মণকে ঘটনাস্থলের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন।
একইসঙ্গে দুর্ঘটনায় মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং অন্যান্য আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে ৮৫৯৭৯৬৫০১৬।
মাঠ থেকে গোরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের! শোকের ছায়া পাণ্ডুয়ায়
রাস্তায় মারধরের অভিযোগের পর পুলিশের জালে তৃণমূল নেত্রী ইলা বাগচী। গ্রেফতারের সময় বিক্ষোভ স্থানীয়দের
যদিও তিনি মৌখিক ভাবে পদ ছাড়ার কথা ঘোষণা করেন
রেলের জমি দখলমুক্ত করার কাজ ঘিরে উত্তেজনা, উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার আহবান
প্রতারণা ও জালিয়াতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে
বেহাল নদীবাঁধ, আতঙ্কে নিত্যযাত্রী ও স্থানীয়রা , নতুন সরকারের হস্তক্ষেপের দাবি
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
স্নানের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চড়াও বোট, চালক পলাতক বলে অভিযোগ
বন দফতরের নিষ্ক্রিয়তার অভিযোগভ, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধ
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা