নিজস্ব প্রতিনিধি , উত্তর দিনাজপুর - তৃণমূল কংগ্রেসের অন্দরে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত। সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ ছাড়ার ঘোষণা করে জল্পনা আরও উস্কে দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। তার এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে তীব্র চর্চা আর জোরদার হয়েছে দলবদলের জল্পনাও।
তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ ছাড়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেছেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন। যদিও তিনি দাবি করেছেন, দল তাকে এই পদে নিয়োগের কোনও সরকারি চিঠি দেয়নি। সংবাদমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেই তিনি মৌখিকভাবে পদ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মোশারফ হোসেন বলেন, 'আমি কোনও সরকারি নিয়োগপত্র পাইনি। যদি লিখিত চিঠি পেতাম, তাহলে লিখিতভাবেই পদত্যাগপত্র জমা দিতাম। তাই আপাতত মৌখিকভাবেই পদ
ছাড়ার কথা জানিয়েছি।'
এই ঘোষণার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা জল্পনা। একাংশের মতে, সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের দিন তাকে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে দেখা যেতে পারে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মোশারফ হোসেন কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি। ২০২৬ বিধানসভা নির্বাচনে ইটাহার কেন্দ্র থেকে দ্বিতীয়বারের জন্য তৃণমূলের টিকিটে জয়ী হন মোশারফ। মাত্র তিরিশ বছর বয়সেই দলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির দায়িত্ব এবং সংখ্যালঘু বিত্ত নিগমের চেয়ারম্যান পদ পাওয়ায় তিনি দলের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে উঠে এসেছিলেন।
রাস্তায় মারধরের অভিযোগের পর পুলিশের জালে তৃণমূল নেত্রী ইলা বাগচী। গ্রেফতারের সময় বিক্ষোভ স্থানীয়দের
রেলের জমি দখলমুক্ত করার কাজ ঘিরে উত্তেজনা, উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার আহবান
প্রতারণা ও জালিয়াতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে
বেহাল নদীবাঁধ, আতঙ্কে নিত্যযাত্রী ও স্থানীয়রা , নতুন সরকারের হস্তক্ষেপের দাবি
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
স্নানের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চড়াও বোট, চালক পলাতক বলে অভিযোগ
বন দফতরের নিষ্ক্রিয়তার অভিযোগভ, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধ
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
সীমান্তে কড়া পাহারায় রয়েছে বিএসএফ
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা