নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের পথে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে এই প্রকল্পের জন্য ১,২০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বছরের পর বছর বন্যার দুর্ভোগে জর্জরিত ঘাটালবাসীর কাছে এই ঘোষণা নতুন আশার আলো হয়ে উঠেছে।
সোমবার বিধানসভায় বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী জানান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে ১,২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের টানাপোড়েনের কারণে আটকে থাকা এই গুরুত্বপূর্ণ প্রকল্প এবার বাস্তব রূপ পেতে চলেছে। পরিকল্পনা সফল হলে প্রতি বর্ষায় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় যে ভয়াবহ জলবন্দি পরিস্থিতি তৈরি হয়, তার স্থায়ী সমাধানের পথ খুলতে পারে।
ঘাটালের বন্যা সমস্যার ইতিহাস বহু পুরনো। শীলাবতী, কংসাবতী এবং দ্বারকেশ্বরের শাখা নদী ঝুমিকে ঘিরে গড়ে ওঠা এই অঞ্চল একসময় জমিদারদের নির্মিত সার্কিট বাঁধের উপর নির্ভরশীল ছিল। সময়ের সঙ্গে সেই বাঁধগুলির রক্ষণাবেক্ষণের অভাব, নদীতে পলি জমে জলধারণ ক্ষমতা কমে যাওয়া এবং ভাঙন সব মিলিয়ে প্রতি বছর বন্যা ঘাটালের নিত্যসঙ্গী হয়ে দাঁড়ায়। তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আশ্বাস দিয়েছিলেন সাংসদ দেব। তবে রাজ্য - কেন্দ্রের বিবাদের জেরে এই স্বপ্ন কার্যত অধরাই থেকে যায়।
শুধু ঘাটাল নয়, পূর্ব মেদিনীপুরের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও বড় ঘোষণা করেছে রাজ্য সরকার। বাজেটে নন্দীগ্রাম ও হলদিয়াকে সংযুক্ত করতে ১০০ কোটি টাকা ব্যয়ে নতুন সেতু নির্মাণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে। এই সেতু তৈরি হলে দুই এলাকার মধ্যে যাতায়াত আরও সহজ হবে। পাশাপাশি শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন গতি আসবে বলে মনে করছে প্রশাসন।
অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের ঘোষণায় খুশির হাওয়া সীমান্ত এলাকায়
বারাসত গভর্নমেন্ট কলেজে আপত্তিকর সামগ্রী উদ্ধারে তোলপাড়! ঘটনায় ক্ষোভ ছাত্র-ছাত্রীদের
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ
তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ সিউড়ির ডাঙালপাড়া এলাকার ২৪ বছরের যুবতী অমৃতা সিংহ
মাঠ থেকে গোরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের! শোকের ছায়া পাণ্ডুয়ায়
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর
রাস্তায় মারধরের অভিযোগের পর পুলিশের জালে তৃণমূল নেত্রী ইলা বাগচী। গ্রেফতারের সময় বিক্ষোভ স্থানীয়দের
যদিও তিনি মৌখিক ভাবে পদ ছাড়ার কথা ঘোষণা করেন
রেলের জমি দখলমুক্ত করার কাজ ঘিরে উত্তেজনা, উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার আহবান
প্রতারণা ও জালিয়াতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে
বেহাল নদীবাঁধ, আতঙ্কে নিত্যযাত্রী ও স্থানীয়রা , নতুন সরকারের হস্তক্ষেপের দাবি
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
স্নানের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চড়াও বোট, চালক পলাতক বলে অভিযোগ
বন দফতরের নিষ্ক্রিয়তার অভিযোগভ, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধ
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল