6a37cbfcd595f_Gallery_1782041473892
জুন ২১, ২০২৬ বিকাল ০৫:০৮ IST

পণের দাবিতে পুত্রবধূকে নিগ্রহ! পুলিশের জালে প্রভাবশালী তৃণমূল নেত্রী ইলা বাগচী

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - পনের দাবিতে পুত্রবধূর উপর নির্যাতনের অভিযোগে গ্রেফতার হলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির তৃণমূল সভানেত্রী ইলা বাগচী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগর এলাকায়। যদিও তাঁর দাবি, সমস্ত অভিযোগ মিথ্যা। তাঁকে রাজনৈতিক কারণে ফাঁসানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইলা বাগচীর ছেলে রাহুল বাগচীর সঙ্গে প্রেমের সম্পর্ক হয় শিমুলপুরের অর্পিতা বিশ্বাসের। এরপর ২০২২ সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই সংসারে অশান্তি শুরু হয় বলে অভিযোগ। প্রায় এক বছর পর থেকে অর্পিতা বাপের বাড়িতে থাকতে শুরু করেন। তাঁর দাবি, স্বামী নিয়মিত মদ্যপ অবস্থায় বাড়ি ফিরতেন। এরপর তাঁকে মারধর করা হত। একইসঙ্গে শাশুড়ি ইলা বাগচী পণের জন্য চাপ দিতেন বলেও অভিযোগ।

অর্পিতার দাবি, নিজের রাজনৈতিক প্রভাবের কথা বলে তাঁকে ভয় দেখানো হত। এমনকি তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া সম্ভব নয় বলেও বারবার বলা হতো। নির্যাতিতার আরও অভিযোগ, গত ১৫ জুন ষষ্ঠীতলা এলাকায় ইলা বাগচী ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন মিলে তাঁর উপর হামলা চালান। সেখানে তাঁকে মারধর করা হয় বলেও দাবি। ঘটনার ৩ দিন পর গাইঘাটা থানায় যান অর্পিতা। সেখানে শাশুড়ি ইলা বাগচী, শ্বশুর পিনাকী বাগচী ও স্বামী রাহুল বাগচীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ।

প্রাথমিক তদন্তের পর রবিবার সকালে ইলা বাগচীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁকে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। 'চোর চোর' স্লোগানও শোনা যায়। অভিযোগ, ধৃত নেত্রীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এক মহিলা তাঁকে চড় মারার চেষ্টাও করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তার মধ্যেই তাঁকে বনগাঁ মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গাইঘাটা ব্লকের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ ইলা বাগচী। স্থানীয় রাজনৈতিক মহলে তিনি প্রভাবশালী নেত্রী হিসেবেই পরিচিত। গাইঘাটার প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলেও পরিচিতি রয়েছে তাঁর। স্থানীয় সূত্রের দাবি, তাঁর হাত ধরেই ইলা বাগচীর রাজনৈতিক উত্থান। তবে এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত জেলা তৃণমূল নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।

আরও পড়ুন

ময়নাগুড়িতে মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত ৪ , আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস মুখ্যমন্ত্রীর
জুন ২১, ২০২৬

মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

নতুন করে অস্বস্তিতে তৃণমূল , সংখ্যালঘু সেলের সভাপতির পদ ছাড়ার ঘোষণা মোশারফের
জুন ২১, ২০২৬

যদিও তিনি মৌখিক ভাবে পদ ছাড়ার কথা ঘোষণা করেন

মথুরাপুর স্টেশন চত্বরে বিশৃঙ্খলার অভিযোগ, তৃণমূল যুব নেতার বিরুদ্ধে সরব বিজেপি
জুন ২১, ২০২৬

রেলের জমি দখলমুক্ত করার কাজ ঘিরে উত্তেজনা, উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার আহবান

বিপাকে অভিষেককে আপ্ত সহায়ক সুমিত , ডেবরা থানায় জালিয়াতির নতুন অভিযোগ দায়ের
জুন ২১, ২০২৬

প্রতারণা ও জালিয়াতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে

রায়মঙ্গলের ভাঙনে বিপদের মুখে দুলদুলি ফেরিঘাট , কংক্রিট বাঁধের দাবিতে সরব এলাকাবাসী
জুন ২১, ২০২৬

বেহাল নদীবাঁধ, আতঙ্কে নিত্যযাত্রী ও স্থানীয়রা , নতুন সরকারের হস্তক্ষেপের দাবি

বৃষ্টিভেজা সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা , বাস-ট্রেলারের সংঘর্ষে নিহত অন্তত ৫
জুন ২১, ২০২৬

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা

দীঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মৃত্যু পর্যটকের, চাঞ্চল্য সৈকতে
জুন ২১, ২০২৬

স্নানের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চড়াও বোট, চালক পলাতক বলে অভিযোগ

আম-কাঁঠালের গন্ধে লোকালয়ে হানা দাঁতাল হাতির , তাণ্ডবে ভাঙল একাধিক বাড়ি
জুন ২১, ২০২৬

বন দফতরের নিষ্ক্রিয়তার অভিযোগভ, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধ 

আবাস যোজনার উপভোক্তাদের টাকা ফেরত, শীতলকুচিতে চর্চার কেন্দ্রবিন্দু পঞ্চায়েত সদস্য
জুন ২১, ২০২৬

পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে

বকখালিতে প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ তরুণী! ৩ সপ্তাহ পর বালি খুঁড়ে মিলল দেহ
জুন ২০, ২০২৬

সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ

পশ্চিমবঙ্গকে পাকিস্তান যুক্ত করার চক্রান্ত হয়েছিল , তারকেশ্বরের মঞ্চ থেকে তৃণমূল সরকারকে দুষলেন মোদি
জুন ২০, ২০২৬

পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির

তারকেশ্বর থেকে বাংলার জন্য উন্নয়নের ঝাঁপি , একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জুন ২০, ২০২৬

বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি

পশ্চিমবঙ্গ দিবসে তারকেশ্বরে মোদি , বাংলার রসগোল্লা -জলভরা সন্দেশ দিয়ে বরণ শুভেন্দুর
জুন ২০, ২০২৬

বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে

শিক্ষকের বিরুদ্ধে মামলা ঘিরে প্রতিবাদ, মাথাভাঙ্গা হাইস্কুলে সরব ছাত্র-অভিভাবকরা
জুন ২০, ২০২৬

শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
 

হাজিরা খাতায় সই, অথচ স্কুলে নেই! প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
জুন ২০, ২০২৬

দিনহাটায় বিদ্যালয় পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের
 

TV 19 Network NEWS FEED

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির পথে দিল্লি

বিশ্ববাজারে বাড়ছে ভারতের সামরিক দাপট! ভিয়েতনামের...

প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমেরিন নামাচ্ছে পাকিস্তান, চিন্তায় দিল্লি

৭১-এর পর প্রথম! বঙ্গোপসাগরে চিনা প্রযুক্তির সাবমের...

বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতায় জালে ২ খলিস্তানি এজেন্ট

বিদেশে বসে নাশকতার ছক! ভারত-মালয়েশিয়া যৌথ তৎপরতা...

মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী কার্যকলাপ ঘিরে উদ্বেগ প্রকাশ ইজরায়েলের

বাংলাদেশ-পাকিস্তান নিয়ে বিস্ফোরক মন্তব্য! চরমপন্থী...

দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহার মা, অপেক্ষা পুনর্মিলনের

ট্রাম্প প্রশাসনের মানবিক উদ্যোগ! ভিসা পেলেন ভোজিনহ...

ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা