নিজস্ব প্রতিনিধি , হুগলী - সাতসকালে বজ্রপাতে মৃত্যু হল সিভিক ভলান্টিয়ারের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে পাণ্ডুয়া এলাকায়। মৃতের নাম বাপ্পা মুখোপাধ্যায় (৪০)। তাঁর আকস্মিক প্রয়াণে আত্মীয়দের পাশাপাশি শোকস্তব্ধ সহকর্মীরাও। বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিমলাগড়-তালবোনা এলাকার বাসিন্দা বাপ্পা পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন। রবিবার সকালে গোরু নিয়ে মাঠে গিয়েছিলেন তিনি। কিছুক্ষণ পর বাড়ি ফেরার সময় আচমকা আবহাওয়ার পরিবর্তন হয়। শুরু হয় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ। সেই সময়ই বজ্রাঘাতের কবলে পড়েন বাপ্পা। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাঁর সঙ্গে থাকা গোরুটিরও মৃত্যু হয়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। তাঁরা বাপ্পাকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে অনুমান, বজ্রাঘাতের ফলেই মৃত্যু হয়েছে। তবে ঘটনার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে সেখানে সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি। সহকর্মীদের কথায়, শান্ত স্বভাবের মানুষ ছিলেন বাপ্পা। সকলের সঙ্গে সহজেই মিশে যেতেন। নিষ্ঠার সঙ্গে নিজের দায়িত্বও পালন করতেন। সেই কারণেই সকলের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তাই তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে পাণ্ডুয়া থানায়।
ঘটনা প্রসঙ্গে মৃতের দাদা সজল মুখোপাধ্যায় বলেন, 'ভাই গোরু নিয়ে মাঠে গিয়েছিল। ফেরার সময় আচমকাই বাজ পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওকে মৃত বলে জানান। এখনও বিশ্বাস করতে পারছি না যে ও আর নেই'।
মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর
রাস্তায় মারধরের অভিযোগের পর পুলিশের জালে তৃণমূল নেত্রী ইলা বাগচী। গ্রেফতারের সময় বিক্ষোভ স্থানীয়দের
যদিও তিনি মৌখিক ভাবে পদ ছাড়ার কথা ঘোষণা করেন
রেলের জমি দখলমুক্ত করার কাজ ঘিরে উত্তেজনা, উন্নয়নের স্বার্থে সকলকে সহযোগিতার আহবান
প্রতারণা ও জালিয়াতির অভিযোগ সুমিত রায়ের বিরুদ্ধে
বেহাল নদীবাঁধ, আতঙ্কে নিত্যযাত্রী ও স্থানীয়রা , নতুন সরকারের হস্তক্ষেপের দাবি
মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা
স্নানের সময় নিয়ন্ত্রণ হারিয়ে চড়াও বোট, চালক পলাতক বলে অভিযোগ
বন দফতরের নিষ্ক্রিয়তার অভিযোগভ, ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে পথ অবরোধ
পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ, আপাতত ২০ জনকে ফেরত দেওয়া হল ২ হাজার টাকা করে
সঙ্গীর সঙ্গে বেড়াতে গিয়ে নিখোঁজ, তিন সপ্তাহ পর মিলল দেহ
পশ্চিমবঙ্গ দিবসে তৃণমূলকে নিশানা মোদির
বাংলার জন্য একাধিক কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন করেন মোদি
বন্দেমাতরম গান দিয়ে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রীকে
শাসন আর নির্যাতন এক নয়, শিক্ষকদের অধিকার রক্ষার দাবিতে বিক্ষোভ
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা