নিজস্ব প্রতিনিধি, কলকাতা – অন্তিম যাত্রায় শীত। বসন্ত এসে গেছে। শুক্রবার থেকে হাওয়া বদল কলকাতায়। ধীরে ধীরে বাড়তে থাকবে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও হালকা গরম অনুভব হবে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। রোদ ঝলমলে আকাশ থাকবে। আপাতত ঘন কুয়াশার সতর্কতা দক্ষিণবঙ্গে নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালের এবং রাতের দিকে ঠান্ডা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার মতোই কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পাবে। কলকাতা সহ হাওড়া, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।
কলকাতার ও সংলগ্ন এলাকার তাপমাত্রা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলীয় সংলগ্ন জেলায় তাপমাত্রা ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
সকালের দিকে হালকা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে। দৃশ্যমানতা সকালের দিকে হাজার মিটারের মধ্যে থাকতে পারে উত্তরবঙ্গের কিছু জায়গায়। তাপমাত্রা বাড়বে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও মালাদায়। আগামী কয়েক দিন দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কালিম্পংয়ের তাপমাত্রা ১১ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের