নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হকার উচ্ছেদে আপাতত বড় স্বস্তি। রেল স্টেশন চত্বরে চলা উচ্ছেদ অভিযানে সাময়িক ব্রেক টানল কলকাতা হাইকোর্ট। একাধিক স্টেশনে বুলডোজার চালিয়ে দোকান ভাঙার ঘটনার জেরে দায়ের হওয়া ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। শুধু উচ্ছেদ নয়, পুনর্বাসন ও জমির মালিকানা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে হাইকোর্ট।
গত কয়েকদিন ধরে বালিগঞ্জ, যাদবপুর, বারুইপুর, বনগাঁ, ডানকুনি, গুমা, বামনগাছি-সহ একাধিক স্টেশনে রেলের জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছিল। বহু হকারের দোকান বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়। সেই ঘটনাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করেন ক্ষতিগ্রস্ত হকাররা।
বুধবার বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের একক বেঞ্চে ২৫টি মামলার একসঙ্গে শুনানি হয়। শুনানিতে আদালত জানায়, আপাতত চলতি মাসে সংশ্লিষ্ট হকারদের উচ্ছেদ করা যাবে না। আদালত আরও স্পষ্ট করে জানিয়েছে, যাদের রেল পূর্বে বসার অনুমতি দিয়েছিল, তাদের উচ্ছেদের আগে যথাযথ নোটিশ দিতে হবে। পাশাপাশি বিকল্প পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করে আদালতকে জানাতে হবে রেল কর্তৃপক্ষকে।
এছাড়াও, যেসব জায়গায় উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, সেই জমি আদৌ রেলের কি না, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত। সেই কারণে সংশ্লিষ্ট এলাকায় ফিজিক্যাল ভেরিফিকেশন করে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন, এই ধরনের উচ্ছেদে সাধারণ মানুষের জীবিকা ও মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। তার বক্তব্য, হাজার হাজার পরিবার ছোট দোকান বা ঠেলাগাড়ির ব্যবসার উপর নির্ভরশীল। পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তা জীবিকার অধিকারের পরিপন্থী।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের