নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিমানবন্দরে উদ্ধার হওয়া গুলি-কাণ্ডে বড় পদক্ষেপ পুলিশের। প্রায় সাত মাস পর গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর আমিরুল শেখ ইসলামকে। ঘটনাকে ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের পূজালি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিরুল শেখ ইসলাম। গত বছরের ২১ সেপ্টেম্বর নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে মুম্বইগামী বিমানে ওঠার আগে আটক হন। তার ব্যাগ থেকে ৬ রাউন্ড গুলি এবং একটি খালি ম্যাগাজ়িন উদ্ধার হয় বলে অভিযোগ। অস্ত্র আইনে বিমানবন্দর থানায় মামলা রুজু করা হয়।
পুলিশের দাবি, সেই সময় আগ্নেয়াস্ত্র সংক্রান্ত কোনও বৈধ নথি দেখাতে পারেননি তিনি। যদিও জিজ্ঞাসাবাদের সময় কাউন্সিলর দাবি করেছিলেন, তার কাছে লাইসেন্স রয়েছে এবং তা জমা দেওয়ার জন্য সময় চেয়েছিলেন। পুলিশ তাকে ৭ দিনের সময় দিলেও নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিতে পারেননি তৃণমূল কাউন্সিলর।
এরপরই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘ তদন্তের পর মঙ্গলবার তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। বুধবার তাকে আদালতে তোলা হতে পারে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।
পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে
তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ
অভিষেকের দিল্লি সফর ঘিরে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী
বেহালা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে
যদিও ইস্তফায় অসুস্থতার কারণ বলেছেন নরেন্দ্রনাথ
যত তাড়াতাড়ি সম্ভব অস্থায়ী সেতু মেরামতির কাজ শুরু করবে সরকার
তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে
দুটি পাম্পিংয়ের মেশিন দিয়ে জল নিকাশির ব্যবস্থা করা হয়
সরকারি কর্মীরা চাইলে যোগদান করতে পারে
অরূপ বিশ্বাসের নিজেকে কোষাধ্যক্ষ পরিচয় নিয়ে উঠছে প্রশ্ন
আগামী ৩ জুলাই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে
জলমগ্ন শহর পরিদর্শনে নেমেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
পুনের বহুচর্চিত নির্যাতন মামলায় ধৃত মূল অভিযুক্ত রাধামোহন মিশ্র-সহ ৮ জন
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা