নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এবার ব্যাঙ্ক জালিয়াতির শিকার হলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ব্যবহার না হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টকে হাতিয়ার বানিয়ে বিশাল অঙ্কের অর্থ গায়েব করেছে দুষ্কৃতীরা। ঘটনায় ইতিমধ্যেই লালবাজার সাইবার অপরাধ শাখায় অভিযোগ দায়ের করেছেন সাংসদ। তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূল সাংসদ ও বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হাইকোর্ট শাখায় একটি পুরনো অ্যাকাউন্ট ছিল। যা দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় 'ডরম্যান্ট অ্যাকাউন্ট’ হিসেবে চিহ্নিত ছিল। সেই অ্যাকাউন্টের কেওয়াইসি তথ্য চুরি করে জালিয়াতরা জাল নথি তৈরি করে অ্যাকাউন্টটি পুনরায় সক্রিয় করে তোলে। এরপরই শুরু হয় জাল লেনদেনের পালা। অভিযোগ, অ্যাকাউন্টটি সক্রিয় করার পর পর্যায়ক্রমে প্রায় ৬৫ লক্ষ টাকা তুলে নেয় দুষ্কৃতীরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাঙ্কের ম্যানেজার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেন এবং জিজ্ঞাসা করেন, এত বড় অঙ্কের টাকা তোলা বিষয়ে তিনি অবহিত কিনা। তখনই গোটা ঘটনা সামনে আসে। ঘটনার পরেই সাংসদের আইনজীবী লালবাজার সাইবার ক্রাইম শাখায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কোনও সুচিন্তিত অনলাইন জালিয়াতি চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের