নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় অন্তর্বর্তী স্বস্তি মিলল কালীঘাট তৃণমূলের। হাইকোর্ট শর্তসাপেক্ষে দলকে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি দিয়েছে। একই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করে আদালত অ্যাকাউন্ট পরিচালনার উপর নজরদারির নির্দেশ দিয়েছে।
বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্পেশাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। তৃণমূলের অনুমোদিত দুই স্বাক্ষরকারী অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন, তবে প্রতিটি লেনদেনে স্পেশাল অফিসারের কাউন্টার সই বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি প্রতিদিনের খরচের বিস্তারিত হিসাব আদালতে জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
শুনানিতে কালীঘাট তৃণমূলের পক্ষে সওয়াল করেন আইনজীবী মনু সিংভি। তার দাবি, শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায় না এবং এই ধরনের পদক্ষেপের জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত। অন্যদিকে, ঋতব্রত শিবিরের পক্ষে আইনজীবী বিশ্বনাথ দাস দাবি করেন, তারাই প্রকৃত তৃণমূল এবং অ্যাকাউন্ট ব্যবহারের অধিকার তাদেরই রয়েছে।
তবে শুনানির সময় বিচারপতি প্রশ্ন তোলেন, নির্বাচনে অংশগ্রহণ ও জয়লাভের সময় এই অ্যাকাউন্ট ব্যবহারে আপত্তি না থাকলেও ফল ঘোষণার পর কেন অভিযোগ করা হল। আদালতের এই পর্যবেক্ষণ বিদ্রোহী শিবিরের দাবির উপর প্রশ্নচিহ্ন তৈরি করেছে। অন্তর্বর্তী পর্যায়ে কালীঘাট তৃণমূল অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি পেলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি এখনও বাকি।
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের