নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - ফের মর্মান্তিক পথ দুর্ঘটনা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে। একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ডিভাইডারে। এরপর ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইকে থাকা দুই যুবকের। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে এক্সপ্রেসওয়েতে।

সূত্রের খবর , সোমবার সকালে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়েতে জাফরপুর ফায়ারিং রেঞ্জের কাছে ঘটে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি বাইক কল্যাণীর দিক থেকে অত্যন্ত দ্রুত গতিতে ব্যারাকপুর ওয়ারলেস মোড়ের দিকে আসছিল। মোহনপুর থানার একটু আগে ব্রিজে ওঠার মুখে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ডিভাইডারে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনার তীব্রতায় বাইকে থাকা দুই যুবক রাস্তায় ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার পুলিশ। তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ব্যারাকপুরের বি.এন.বসু মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসক দুই যুবককেই মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এখনো পর্যন্ত মৃত দুই যুবকের নাম পরিচয় জানা যায়নি। পুলিশের তরফে জানানো হয় , তাদের নাম সহ পরিচয় শনাক্ত করার জন্য সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। মোহনপুর থানার পুলিশ দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের