নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক ভাঙনের অভিঘাত এবার আছড়ে পড়ল ব্যারাকপুর পুরসভায়। দীর্ঘদিনের তৃণমূল দুর্গ হিসেবে পরিচিত ব্যারাকপুরে ভেঙে গেল তৃণমূল পরিচালিত পুর বোর্ড। চেয়ারম্যান উত্তম দাসের পদত্যাগের মধ্য দিয়ে কার্যত হাতছাড়া হল পুরসভার নিয়ন্ত্রণ। ফলে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর আরও এক বড় ধাক্কার মুখে পড়ল তৃণমূল।
সোমবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মহকুমাশাসকের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিন বারের চেয়ারম্যান উত্তম দাস। একই সঙ্গে তিনি কাউন্সিলর পদ এবং তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকেও ইস্তফা দেন। ইতিমধ্যেই চারটি ওয়ার্ডের কাউন্সিলর পদত্যাগ করেছিলেন। সোমবার বাকি কাউন্সিলরদের পদত্যাগের মধ্য দিয়ে কার্যত ভেঙে পড়ে তৃণমূল পরিচালিত ব্যারাকপুর পুর বোর্ড।
পদত্যাগের পর দলের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন উত্তম দাস। তিনি বলেন, ' ২০২৬ সালের বিধানসভা ভোটে বাংলার মানুষ তথা ব্যারাকপুরের মানুষ তৃণমূলকে যে ভাবে প্রত্যাখ্যান করেছে, সেখানে আমার মনে হয় না কোনও দায়িত্বশীল মানুষ দলটার সঙ্গে যুক্ত থাকবে। যেহেতু তৃণমূলের প্রতীকে জিতে পদ পেয়েছি, তাই পদ তো ছাড়ছিই, কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দিলাম এবং তৃণমূল কংগ্রেস ছাড়লাম।'
পাশাপশি, সাংসদ পার্থ ভৌমিক সহ রাজ চক্রবর্তী দুজনকে নিশানা করে কটাক্ষ করেন উত্তম দাস। তিনি বলেন, 'অতিরিক্ত লোভের কারণেই তৃণমূলের টিকিটে জেতা সাংসদরা দিল্লিতে গিয়ে নতুন দলে যোগদান করছেন।' শুধু তাই নয়, এদিন পদত্যাগপত্র দিয়ে বেরোনোর সময় ডিম হামলার মুখোমুখি হতে হয় তৃণমূল কাউন্সিলরকে। কোনওক্রমে পুলিশি নিরাপত্তায় তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের