নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ৭ বাংলাদেশি নাগরিককে আটক করলো লালগোলা থানার পুলিশ। ভারত বাংলাদেশ সীমান্তে গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল তারা। সীমান্ত পার হওয়ার চেষ্টা করার অভিযোগে তাদের পাকড়াও করা হয়। ধৃতরা চেন্নাই থেকে নিজ দেশে ফেরার পথে সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ৭ জনের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার চরগয়েশপুর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, তামিলনাড়ুর চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতেন। কাজ শেষ করে দেশে ফেরার সময় মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত বয়রা মিরপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন তারা। খবর পেয়ে লালগোলা থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ধৃতদের পরিচয় সহ নথিপত্র যাচাইয়ের জন্য বহরমপুরে পাঠানো হয়েছে। সেখানে ফিঙ্গারপ্রিন্ট সহ প্রয়োজনীয় যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
এই ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে। ধৃতদের ভারতে প্রবেশ সহ ফেরার রুট, তাদের সঙ্গে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
খালপাড় এলাকার বাসিন্দাদের সমস্যা মেটাতে উদ্যোগ, বিধায়ক রুদ্রনীল ঘোষের প্রচেষ্টায় শুরু হল নির্মাণকাজ
এর মাধ্যমে যাত্রীরা রাত ১০টা থেকে শুরু করে রাত সাড়ে ১২টা টা পর্যন্ত সরকারি বাসের সুবিধা পাবেন
সমস্ত প্রতিশ্রুতি সহ নির্দেশের পরও তিনি এখনও বাড়িতে টিউশন পড়িয়ে চলেছেন বলে অভিযোগ
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের